আগুন করি চাষ !
০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি টুইটার আর্টিস্ট নাটালিয়া।
আমি ছুঁড়ে ফেলি আমার অতীত
হাওয়ায় উড়ে বলাকা
বলাকা হবার ইচ্ছে জাগে ক্ষণিক
পরক্ষণে চুপ !
আমি,
আমার ভবিষ্যৎ এর সামনে দাঁড়াই
ধরা হাতে শুন্য কড়াই
চড়া দামে রোদ।
আমি ঝর্ণার কাছে যাই
হাওয়ায় মিশে রই
সুমুদ্দুর টানে আমায়
কবিতায় রাখি চোখ
আমার অন্য অসুখ।
আমি পড়তে পড়তে দাঁড়াই
এ অনেকবার হয়েছে
এখন অত মনে নাই
দুপুর খা খা ঝাউবন
কোথাও নাই একটু ঠাঁই।
আমি ছায়া হয়ে ঘুরে বেড়াই
সামনে বিসমিল্লাহ স্টোর
খরিদ্দার তেমন নাই
এদিক সেদিক নানান খবর চাউর
শুনি,
লালমোহন এর মেয়ের
রক্তাক্ত যোনী
পোস্টারে মন দিল লাগাই
বিচারকার্য বিলম্ব
আইনের চোখে পট্টি
ফাইলে জমা ধুলো বালি ছাই !
আমি আমার হতে চাই
বহুজন ডেকেছে
খুলেছে অন্তর্বাস
জ্বলতে জ্বলতে
বুক গহীন এ
আগুন করি চাষ !
৯ মার্চ ২১ ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন