
আচ্ছা! বলেন তো মানুষ কত ডাইমেনশনে যেতে পারে বা দেখতে পারে? আপনার কথামতো ধরলাম, ধর্ম নাই ঠিক আছে। আল্লাহ নাই বা কেউ নাই ( নাউজুবিল্লাহ ) তাহলে এত রিলেজিয়াস লোক কেন বিশ্বে ? আমরা না হয় ধর্মান্ধ অন্যরা ও কি?
এখন আরেকটা বিষয়। ধরেন, মানুষ যে ডাইমেনশনে যেতে পারে বা দেখতে পারে সৃষ্টি কর্তা সব গুলি ডাইমেনশন দেখতে পারে যেতে পারে। এখন আপনে, আমি নির্দিষ্ট সীমা পর্যন্ত দেখছি এর বেশী দেখতে বা জানতে পারছি না। যার কারণে সৃষ্টি কর্তাকে দেখতে পাচ্ছি না। যেমন চার বা পাঁচ, ছয় ডাইমেনশনে আপনি, আমি যেতে পারছি না। এখন ধরেন, সৃষ্টি কর্তা আছে ১৫ নম্বর ডাইমেনশনে তাই আপনে, আমি দেখতে পারছি না। তিনি আবার আমাদের দেখছেন। আমাদের কোনদিন সে ডাইমেনশনে যাওয়ার ক্ষমতা নাই মানুষ হিসেবে।
মরার পর দেখলাম আমি ১৫ নম্বর ডাইমেনশনে যেতে পারছি তখন সৃষ্টি কর্তার দেখা পেলাম তখন কি হবে ? তারে তো বেঁচে থাকতে অস্বীকার করছি। এখন উপায় ?এজন্য পাকিস্তানের পরমাণু বিধ আব্দুস সালাম কে একজন জিজ্ঞেস করছিল " আপনি কেন নামাজ পড়েন? " তিনি উত্তরে বলেছিলেন, মরার পর যদি দেখি আল্লাহ আছে তখন উপায় !
শেষ করছি, এই বলে, যা দেখছি না বা যাকে দেখছি না তাঁকে অস্বীকার করি কেমনে যদি তিনি অন্য ডাইমেনশনে থেকে থাকে। আমরা কেউ সেই ডাইমেনশনে যেতে পারছি না। মরার পর গেলে তখন কি উপায় ? তাই আমি বিশ্বাস রাখি। আল্লাহ আছেন। আপনি ?
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




