জোয়ার ভাটা
১৮ ই মার্চ, ২০২১ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর্টিস্ট ট্রইলো
ভালো আছ রহমত?
রহমত চমকে যায়
ভড়কে যায়
এদিক সেদিক তাকায়।
প্রশ্নটা আবার শুনে
ভালো আছ রহমত?
এই শব্দ তিনটে
সারাদিন পাখার মতো ঘুরে।
যেন মগজে সেট
মরার আগ পর্যন্ত
আসন পাকাপোক্ত
দূরে নাহি সরে।
তৃতীয় বার যখন শুনে
ভালো আছ রহমত?
না,
ভালো নেই
কে রে তুই?
এক চিৎকারে বলে।
দীর্ঘ নীরবতা ভাংগে
চায়ের কাপটা
বেখেয়ালে পড়ে
" আসছে রমজান
চাল থেকে নুন
সবটায় আগুন "।
দফায় দফায় চলে বৈঠক
চব্বিশ ঘন্টা খবরে
ঘুরপাক খায় চোখ !
শুকায় ঠোঁট
ছোট হয়ে আসছে বুক
রাত দিন ধুক ধুক।
জমছে ছেলের টিউশনির টাকা
বাড়িওয়ালার নজর খারাপ
বউ, মেয়েকে দেয়
কড়া বকাঝকা।
বর্ষার দুপুর
ফিরে বাড়ি জলদি
পায়ে প্যাক কাঁদা
দেখে,
দরজা জানলা
পুরোপুরি সাঁটা।
রাখল চোখ
যে জানালায় ছিল ফুটো
কানে আসে
হিসহিস শীতকার
বাড়িওয়ালা ঘামছে
হাসছে কুটু কুটু।
দানব ট্রেন ছুটে
ভালো আছ রহমত?
শব্দ তিনটে মর্গে।
১৭ মার্চ ২১।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন