প্রেম আমার যায় !
২৩ শে মার্চ, ২০২১ ভোর ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট
প্রেম আমার যায়
আমি চাইয়া চাইয়া দেখি
চার পায়ে দাঁড়ায় খাট,
চেয়ার, টেবিল
তিন পা'য়ে ও চলে
তবে কমজোরি তারে বলে।
দুই পায়ে আমি
দাঁড়াতে পারি
পারি ছুটতে
কিন্তু
এমন দাঁড়ালে
প্রেম টিকে না।
এ বাজারে একটা ফ্লাট
পাজেরো না থাকলে
দাঁড়ানোর সংগায়
প্রেমিক পড়ে না।
আমি চাইয়া চাইয়া দেখি
এ শহরের সবচেয়ে
উঁচু ইমারত এর কাঁচে
সুরুজ উঠে ডুবে
ফুটপাতে কোমরে তাবিজ
ন্যাংটো আদম শিশু
কি সুন্দর ঘুরে !
এ শহরের
পানির ফোয়ারায়
একদল কিশোর, কুকুর
নাহায় ভরদুপুরে।
প্রেম আমার যায়
আমি নোনা চোখে দেখি
চার চাকায় চড়ে
নানান ফুল
লাল শাড়ী তার গায়।
২২ মার্চ ২১ ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২১ ভোর ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন