খুব ইচ্ছে হয়, জানো !
২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট
খুব ইচ্ছে হয়
জানো,
তুমি, আমি
দুই কাপ চা
সামনে মুড়ির টিন।
খুব ইচ্ছে হয়
জানো,
তোমার হাত একটু ধরে হাঁটি
আলো আঁধারে চলি
পালিয়ে যাক বিষাদ ঘন দিন।
খুব ইচ্ছে হয়
জানো,
সংবিধানের সমস্ত পাতায় লিখে রাখি
জলদি সব ঠিক করুন
প্রেমিক হয়ে দেখুন !
অকাজে সময় হচ্ছে ক্ষয়।
খুব ইচ্ছে হয়
জানো,
দু চার চুমু
ভালো থাকার সমাচার
প্রেম মানে তো
ভাটা শেষে জোয়ার
রাত দিন তোমারে বলি।
খুব ইচ্ছে হয়
জানো,
মেঘ হয়ে তোমায়
ছায়া দিয়ে রাখি
যা অসভ্য রোদ!
পোড়াতে পোড়াতে
ফর্সা গালে
জমে তোমার কত কালি !
খুব ইচ্ছে হয়
জানো,
তুমি, আমি
রিক্সায় চাপাচাপি
কানে কানে ফিসফাস
প্রাপ্তবয়স্ক জোকস বলি।
খুব ইচ্ছে হয়
জানো,
ইদানীং অবশ্য ইচ্ছে গুলি
বিছানায় গড়াগড়ি যায়
হেঁটে হেঁটে
তোমার কোলে উঠতে চায়
নানান ছুতোয়
তোমায় খুঁজে বেড়ায়।
খুব ইচ্ছে হয়
জানো,
পুষি একটা জ্বীন
মুহুর্তে তুমি হাজির
দরকার নাই ভিসা
না পাসপোর্ট
যেমন মিলে
সলোমন, রাণী বিলকিস।
২৩ মার্চ ২১।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন