
তোমারে এক রত্তি দেখার আশায়
আমি দাঁড়ায় থাকি
তোমার বাড়ির গেইট বরাবর
ছুটি এ গলি ও গলি
রাত জেগে জেগে
দিন দুপুরে ঘুমে চোখ ঢলি
হাই তুলি
ঝিম মারি
কত বান তুফান আসে যায়
শুধু তোমারে দেখি
অন্য খবর রাখি না।
আমি একটা নৌকা
বানানোর চেষ্টা করি
নুহের মতন
হয় না
কেন হয় না
সে ভাবনায়
ধরাই বিড়ি
সওয়ারী তুমি আর আমি
বাকীরা কোথায়
কার নৌকায়
খবর অত পাই না।
তোমারে এক রত্তি দেখার লোভ
কমাতে পারি না
বহু চেষ্টা করছি
একবার না একশবার
ফায়দা তেমন হয় না।
তোমারে এক রত্তি দেখার রোগ
একটা ফ্লু হইয়া ভেতরে বসত করে
টং এর মাঝবয়সী চাচা
এলাকার পাতি নেতা
মসজিদের ঈমাম
মহল্লার আরও অনেকে
খুব সহজে ধরে ফেলে
তোমার মনে কি
আমার ঘন্টা বাজে না?
তোমারে এক রত্তি দেখার
কি যে সুখ
জানে কেবল আল্লাহ মাবুদ
কত যে কাতরানি
কত যে ছটফটানি
কোন দাওয়াই কমাতে পারে না।
পিচ গলা রোদ্দুর
বর্ষার আটকে পড়া
নোংরা জল
আমারে ধরে রাখতে পারে না।
রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি
মিটিং মিশিল দাবি দাওয়া
এ দল ও দল
রক্তারক্তি
প্রধান লক্ষ্য কেবল তুমি
ধুর!
ওসব পাত্তা পায় না।
তোমারে এক রত্তি দেখলে
ভেতরের দাউ দাউ আগুন
নিমিষেই পানি
তোমার বিকল্প তুমি
তুমি যাদু
নিম তিতা
মুখে দিলে স্বাদ পাই মধু
এ কথা,
দেশের খোদ প্রধানমন্ত্রী ও
জানে না !
২৪ মার্চ ২১।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





