ইদানীং স্বপ্নগুলো !
২৫ শে মার্চ, ২০২১ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট
ইদানীং স্বপ্ন গুলো
কালো পিচের মতন গলে যাচ্ছে
কোন আলোর মুখ দেখছে না
ঠেকানোর হাজার কৌশল মুখথুবড়ে
নত হয়ে আছে
চোখ মেলে না।
স্বপ্নে দেখি,
আমি একলা
পুকুরে সাঁতার কাটি
একবার এপাড়
আরেকবার ওপাড়
কোন কিছু তেমন
আলাদা করতে পারি না
এক সময় ডুবে যাই
বুদ বুদ শব্দে জল নড়ে
কেউ তুলতে আসে না।
স্বপ্নে দেখি,
একটা টানেল
সেখানে নিজেকে আবিষ্কার করি
একপাশ বন্ধ
অপর পাশ খোলা
একটা চিকন আলো দাঁড়িয়ে
আমি খুব দ্রুত ছুটছি
যত কাছে যাই
আলো আরও সরে
এক সময়
পুরোপুরি আঁধারে তলিয়ে যাই
আলোর দেখা কই আর পাই!
স্বপ্নে দেখি,
আমি এক রেস্তোরাঁয়
কারো জন্য অপেক্ষায় বসে আছি
বারবার সময় দেখছি
যিনি আসবেন
তিনি আর কেউ নন
অতি পরিচিত একজন নেতা
তাঁর কথা এত শুনেছি
সে হিসেব কষলে
এক মানব জনম ফুরায়
উনি আর আসেন না।
ছুঁড়ে ফেলি
অল্প কোক ঢালা গ্লাস
হাত কাটে
রক্তে ভেসে যায় ফ্লোর।
দেখি আমি,
তামাক পোড়া
লাল চোখ
ছবির পোস্টার
মগবাজারের সরু গলি
ব্যস্ত মানুষের দৌড়।
২৫ মার্চ ২১ ।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২১ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন