
" ম্যারিটাল রেপ " এই জিনিস টা হচ্ছে বিবাহের পর স্বামী কর্তৃক ধর্ষণ! অনেক নারী মাথা নত করে মেনে নিয়েছেন। দুর্বল যারা তারা।মানে আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে স্বামীর উপর পুরাপুরি নির্ভর তারাই মেনে নিয়েছেন।এর পিছনে সমাজ, ধর্ম বিশাল ভুমিকা কি রাখছে না?
খুব ছোটকাল থেকেই নারীদের মগজে ঢুকিয়ে দেয় " স্বামী যা বলবে তাই শির ধার্য।" এমন নারী গন ই এই ম্যারিটাল রেপ মেনে নিচ্ছেন।এর সংখ্যা বিশাল হবে যদি জরিপ করা হয় কিন্তু সাহস কে দেখাবে?
আবার একটা ছেলে কিশোর থেকে যৌবনে আসার সময় মগজে ঢুকায় ফেলে। বউ হতে হবে আগুন এটম বোম! বাসর ঘরে ঢুকার আগে কালেমা পড়ার মতো মন্ত্র পইড়া নেয় বা মগজে ঢুকিয়ে দেয়া হয়
" পয়লা রাইতে বিলাই মারন চাই "!
এ সমাজে যতই নারী দের উন্নয়ন এর কথা বলুক আসলে ঘুরিয়ে পেঁচিয়ে নারীদের যৌন দাসী বানানোর চেষ্টা করা হয়। অবশ্য ইসলাম ধর্মে আছে " নারীর ইচ্ছার বিরুদ্ধে যেন সহবাস করা না হয় " আবার বাংলাদেশের ঘরে ঘরে যে বেহেশতী জেওর বা মুকছেদুল মুমীন কিতাব আছে তাতে বলা আছে। স্বামী সেক্স করার জন্য ডাকলে স্ত্রী সাড়া না দিলে ফেরেশতা লালত করে! কি তাজ্জব! কোনটা সঠিক?অন্য ধর্মের ব্যাপারে আইডিয়া নাই। মানে নারীর কোন ইচ্ছা অনিচ্ছা নাই !
পশ্চিমা বিশ্বে আপনি চাইলেই আপনার স্ত্রীকে বিছানায় পাবেন না যদি না তার ইচ্ছে থাকে।কিন্তু সেখানেও নারীদের খুব সুকৌশলে সেক্স এর খোরাক হিসেবে নেয়া হয়। তবে কি ধরে নিব নারী মুক্তির কথা আসলে একটা ফাঁদ!
অনেক নারী ভাগ্যকে মেনে নেয় রাতের পর রাত ধর্ষিত হতে থাকে। সেক্স সম্পর্কে বাজে ধারণা নিয়ে চলতে শুরু করে। গোপনে গোপনে কাঁদে। এ কান্নার শেষ কোথায়?
আচ্ছা! এখন যদি ব্যাপারটা উল্টো হয় মানে কোন পুরুষের ইচ্ছে নেই কিন্তু নারী জোর করে পুরুষাঙ্গ ভরে শরীরের মজা নিল অথবা এখন তো নানান সেক্স টয় মানে " কৃত্রিম লিংগ " বাজারে পাওয়া যায় তা দিয়ে যদি পুরুষ কে মারতে থাকে সেক্ষেত্রে পুরুষগন কি করবে? চুপ থাকবে? না, মাথা তুলে বলবে,
" অনেক হইছে বাপু! এইবার মাফ কইরা দাও " !
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ সকাল ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




