ঘুমিয়ে ঘুমিয়ে সুদিন দেখি !
০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
ঘুমিয়ে ঘুমিয়ে
মেলা স্বপ্ন বুনি আমি
যার মধ্যমনি তুমি
কখনো জড়িয়ে রাখি
কখনো আদর বিনিময়
চুমু, কামড় উজার করে
আনন্দ সুখে ভাসি।
ঘুমিয়ে ঘুমিয়ে
মেলা দূর
মেলা পথ হাঁটি
ক্লান্তি ভর করে
ঘাম ঝরে দেদারসে
পকেট হাতরে খোঁজে ফিরি
দিয়াশলাই বিড়ি।
ঘুমিয়ে ঘুমিয়ে
শ্লোগান, মিছিল দেখি
ছোট বড় মাঝারি
ঠেকিয়ে ফেলি
বুলেট, চড়, লাত্থি
মুছে ফেলি
নোনা জল
রক্ত বমি।
ঘুমিয়ে ঘুমিয়ে
পৃষ্ঠার পর পৃষ্ঠা
সংশোধন করে চলি
অদল বদল হয় দৃশ্য
সত্য জেনে ফেলি
সব শালায় ভিখারি!
পাশ বদল হয় আমার
যেমন টা করেছে
আসহাবে কাহাব!
বদল হয় না ঘুম
বদল হয় না স্বপন
টেনে ধরে কে যেন
যার মুখ হয় না দর্শন!
ঘুমিয়ে ঘুমিয়ে
আমি
তোমার হয়ে পড়ি
চার চোখ
চার ঠোঁট
কত সুদিন দেখি
তুমি রাধা
আমি কৃষ্ণ হয়ে ঘুরি।
৩ জুন ২১।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন