somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

সংঘাত

০৫ ই জুন, ২০২১ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাজুরাহো মন্দির।

ছবি দেখেই লাফ দিয়ে উইঠেন না। মাথা ঠান্ডা রাখুন। আজকের আলাপ শ্লীল অশ্লীল কি? চলেন যাওয়া যাক মুখ্য বিষয়ে।

শ্লীল অশ্লীল এর সঠিক সংগা আজ পর্যন্ত হয়তো কেউ সঠিক দিতে পারেনি। আপনার মতে শ্লীল অশ্লীল এর মানে কি? অনেকে বলবেন, সোজা বাংলায় যাহা সবার সম্মুখে প্রকাশ করা যায় না বা বলা যায় না এমন কিছু।তাই তো!

এখন আমরা তৃতীয় বিশ্বের মানুষ কতটা ইহা মেইনটেইন করে চলি বলেন তো? আচ্ছা, প্রশ্ন বাদ দেই। চলেন উন্নত বিশ্ব থেকে ঘুরে আসি।

শিল্প সংস্কৃতির জন্য দুনিয়া জুড়ে ফরাসি দের অনেক খ্যাতি নামযশ। মানেন আর না মানেন। তা আপনি যদি কখনো সেখানে যান বা সে দেশের রাজধানী প্যারিসে যান। আপনি শিল্প সংস্কৃতি মনা মানুষ হলে অবশ্যই ভিঞ্চির বিখ্যাত আর্ট মোনালিসা কে দেখতে যাবেন।
তাই নয় কি?

আর সেই লুভর মিউজিয়াম থেকে সোজা হেঁটে যদি প্যারিস গেট বরাবর আসতে থাকেন। দুই ধারে বিশাল বাগান পাবেন। এই বাগানের দুই ধারে বা বাগানে পাবেন নানান ধরনের নারী মুর্তি। যারা পুরো উদোম ন্যাংটো!

এখন আপনি কি এই শিল্প কর্মগুলিকে অশ্লীলতার সংগায় ফেলবেন? ইয়াক থু বলবেন? এইতো গেলো পশ্চিমা দেশ।

পাশের দেশ ভারতের খাজুরাহো মন্দিরে গেলে দেখতে পাবেন পুরা কামসূত্রের ছবি! অথবা খোলাখুলি চলে শিব লিংগের পুজা। এটাকে আপনি কি দিয়ে সংগায়িত করবেন?

এখন বাঙালি আমরা কিন্তু প্রথম দেখায় হোঁচট খেয়ে যাব। ভাবব ছিঃ! কি নোংরা! অসভ্য! ইয়াক থু তাই নয় কি?

এজন্য আমাদের দেশের মুর্তির গায়ে জামা কাপড় দিতে হয় এমন কি রোবটের গায়ে উড়না!

তাহলে আমরা কি পশ্চিমা দের মতন অত উদার হতে পারি নাই? অত সংস্কৃতি মনা হতে পারি নাই?

এবার আসি লিখালিখি কবি সাহিত্যিক দের বেলায় পাশের দেশ ভারত এর বর্তমানের ক্রেজ " শীজাত" । যিনি নানা পদকে ভূষিত হয়ে আছেন।

তাঁর " এখন ও "কবিতার শেষ লাইন এমন

" তোমার কথা ভাবলে আজও পুরুষাঙ্গ শক্ত হয়ে ওঠে "

এখন আপনি তাঁরে খিস্তি দিবেন? তাঁর খিল্লি উড়াবেন?কবি নামের কলংক বলবেন? অশ্লীল বলবেন? কি বলবেন?

এবার আসি আমাদের দেশের প্রথম সারির প্রতিষ্ঠিত কবি নির্মলেন্দু গুনের কবিতায়। চলেন আগে পড়ি

" রান্নাঘর থেকে টেনে এনে স্তনগুচ্ছে চুমু খাও তাকে,

বাথরুমে ভেজানো দরোজা ঠেলে অনায়াসে ঢুকে যাও-

সে যেখানে নগ্ন দেহে গানার্র্থেই তৈরি হয়ে আছে

আলোকিত দুপুরের কাছে-, মনে রেখো,

তোমার রাত্রি নেই, অন্ধকার বলে কিছু নেই।

বিবাহিত মানুষের কিছু নেই একমাত্র যত্রতত্র স্ত্রীশয্যা ছাড়া। "

এই গেল একটা এখন আরেকটা দেখি,


" যেমন প্রত্যহ মানুষ ঘরের দরোজা খুলেই

দেখে নেয় সবকিছু ঠিক আছে কিনা, তেমনি প্রত্যহ

শাড়ির দরোজা খুলে স্ত্রীকেও উলঙ্গ করে

দেখে নিতে হয়, ভালো করে দেখে নিতে হয়:

-জঙ্ঘায়, নিতম্বে কিংবা সংরক্ষিত যোনির ভিতরে

অপরের কামনার কোনো কিছু চিহ্ন আছে কিনা। "

পড়ছেন তো ভালো করে। এখন তাঁকেও কি অশ্লীল চটি লেখক বা অসভ্য বলবেন? ইয়াক থু বলবেন? তিনি কিন্তু পদক প্রাপ্ত প্রথম সারির কবি।

আমার কাছে অশ্লীল তো লাগে " শিশু শ্রম " যেখানে নেতাদের গাড়ির পেট্রোল পোড়ানোর টাকায় ওদের সংসার চলে যেতে পারতো তাই নয় কি?

কোটি টাকার নিয়নের নীচে একজন বেশ্যার খদ্দের এর জন্য দীর্ঘ দিন রাত অপেক্ষা করা তাই নয় কি?

একজন ঘুষখোর, সুদখোর যারা দিন দুপুরে লুটে যাচ্ছে তাই নয় কি?

পারবেন ইয়াক থু বলে এসব বদলে দিতে? পারবেন? না, সে ক্ষমতা আমাদের কারো নাই।

আমরা ব্লগে, ফেসবুকে মুমিন আউওলিয়া হয়ে বসে আছি। আর ইয়াক থু বলে তৃপ্তির ঢেকুর তুলে চলছি।












সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

×