
বাংলদেশে প্রথম যুদ্ধ অপরাধ এর যে মামলা করা হয় বা যিনি করেছেন,তার কতদূর খোঁজ খবর আমরা রাখি বা আমাদের নেতাগন রাখেন? প্রশ্ন দিয়ে শুরু করলাম। কারণ প্রশ্নের উত্তর পাইনি।
আসলে আমরা সব ধান্ধাবাজ! মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ভাষা আন্দোলন এগুলা এখন ব্যবসায় পরিণত হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক রাজনীতি যখন আমলা ব্যবসায়ীর হাতে চলে যায়। রাজনীতি মানে যখন ব্যবসা হয়ে যায় তখন এমন হয়।
যিনি এই মামলা এত সাহস দেখিয়ে করেছেন তাঁর নাম মিজানুল শেখ। তাঁর বাবা শহীদ মুক্তিযোদ্ধা। তিনি রাজশাহীর মোহনপুর থানায় যুদ্ধ অপরাধের প্রথম মামলাটি করেন।
দুঃখের বিষয় কি জানেন? আজ পর্যন্ত তিনি তাঁর বাবা যে মুক্তিযোদ্ধা এই স্বীকৃতি সরকার থেকে পান নি। এ নিয়ে তিনি বহুবার মুক্তিযুদ্ধ মন্ত্রানালয় গিয়েছেন।সমস্ত প্রমাণ দিয়েছেন তবুও স্বীকৃতি পাচ্ছেন না। ছিঃ!
আসলে মাঝেসাঝে ভাবি, সে সময় ফেসবুক আর মোবাইল যদি মুক্তিযোদ্ধাদের হাতে থাকত তাইলে আর কিছু দরকার পড়ত না। সরাসরি লাইভ দেখেই চিনে ফেলতাম কে সত্যিকারের মুক্তিযোদ্ধা আর কে রাজাকার!
আমার এলাকার এক নেতার কথা জানি।তারা বনেদি পরিবার এর ছিলেন। যার জন্য মুক্তিযুদ্ধের পুরা সময় টা তিনি ভারতে ছিলেন।এর পুরো খরচা পাত্তির ব্যাপারটা উনি ভালো করে মেইনটেইন করেছেন। জনশ্রুতি আছে তিনি সে সময় সোনাগাছির পার্মানেন্ট মেম্বার মানে পি এম ছিলেন!
সোনাগাছি চিনেন তো? ইয়াক থু বলে পাশ কাটিয়ে যাচ্ছেন? তবে একখান কথা শোনেন, যে আপনি ইয়াক থু করলেন সেই আপনি সেই সোনাগাছির পি এম থেকে চারিত্রিক সার্টিফিকেট নিয়ে চরিত্রবান হয়ে চাকরি বা এটা সেটা করছেন! ঠিক তো।
দেশ স্বাধীন হওয়ার কয়দিন আগে তিনি দেশে ফিরেন। এসেই এলাকায় চাউর করে দেন তিনি মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং এ ছিলেন। নানান বানোয়াট গল্প প্রচার করেন। যার কোন প্রমাণ নেই। আজকাল যার জোর আর ক্ষমতা আছে তার বিরুদ্ধে কে কথা কয়? সবাই ডরে হাত ঘষে কুল পায় না আর চাইব প্রমাণ!
তিনি ঝোঁপ বুঝে কোপ মারা লোক। আস্তে করে রাজনীতিতে ঢুকে গেলেন। একজন সিনিয়র লীডার কে হাত করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে নিলেন! এখন আর পায় কে! তার নানান নির্বাচনের পোস্টারে বিশিষ্ট সমাজ সেবক! বীর মুক্তিযোদ্ধা! নানান বিশেষণ যোগ হয়ে গেল। এই বর্তমানের বাংলাদেশ!
আবার অনেকে শিশু মুক্তিযোদ্ধা ও লাগায়। লাগাতে থাকেন যত পারেন তত। বাজেটে সেনিটারি ন্যাপকিন এর দাম কমায় দিছে রক্ত বাইর হইলে কাম চালাই নিমু। গোটা দেশই তো আপনাদের। আমরা নল খাগড়া !
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



