somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কদম রসুল দর্শন ও নানান কিছু !

০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি গুগল ।

বাংলাদেশের সবচেয়ে ছোট পৌরসভা হচ্ছে কদম রসুল। সেখানে একবার বেড়াতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আজ সেই পুরনো স্মৃতি কিন্তু এখনো তরতাজা হয়ে আছে সেই দিনের কথা ই বলতে যাচ্ছি।

আমার বন্ধু নকিব থাকে সেখানে। কথায় কথায় একদিন বলে ফেলল আয় না আমাদের এলাকায়। আমি বললাম কি আছে সেখানে?

সে বলল, সামনে ১২ ই রবিউল আউয়াল। সেই উপলক্ষে আমাদের ওখানে বিশাল বড় মেলার আয়োজন করা হয়। তাছাড়া এই যে নাম শুনতেছ কদম রসুল!

এর একটা কাহানী আছে। জনশ্রতি আছে ইয়েমেন থেকে এক দম্পতি এক জোড়া পাথর নিয়ে এসেছিল এখানে। পরবর্তীতে এখানেই শেষমেশ থেকে যায়।

সেই পাথরে নাকি নবী মুহাম্মাদ সাঃ এর পায়ের ছাপ আছে। তারা খুব যতন করে পাথর খানি রেখেছেন। কিন্ত এখানে আসার সময় শীতলক্ষ্যা নদী পাড় হতে যেয়ে একটা পাথর অসাবধানতায় নদীতে পড়ে যায়। একটা পাথর রয়ে যায়। যা আজও আছে। একদমে কথা গুলি বলল, নকিব।

এছাড়া শহর এর মতন এত যান্ত্রিক জীবন নাই সেখানে।  আমার তো লোভ বেড়ে গেল। বললাম ওকে ডান! আসছি, তা কবে থেকে মেলা শুরু? ও বলল, সামনের জুম্মার পরে থেকে।

আমার সাথে আরও এক দোস্ত রাজি হয়ে গেল। তা দুজন যাচ্ছি কনফার্ম।

নির্দিষ্ট দিনে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাসে করে রওনা দিলাম। তখন ঢাকা টু নারায়ণগঞ্জ এসি বাস সার্ভিস চালু হয়নি। বিশ্বরোড সবেমাত্র শুরু হয়েছে।

যথারীতি চাষাড়া এসে পৌছলাম। রিক্সা নিলাম নবীগঞ্জ খেয়া ঘাট পর্যন্ত। তা যাবার আগে রিক্সাওয়ালা কে জিজ্ঞেস করলাম, "ভাই, ভালো মিষ্টির দোকান কোনটা? " সে হাসি মুখে বলল, মিষ্টি নিবেন। আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার আছে। খুব নামকরা। বললাম, চলেন সেদিকে।

মিষ্টি নেয়ার পর রিক্সা করে পুনরায় নবীগঞ্জ ঘাটের দিকে রওনা দিলাম। তখন দুপুর গড়াচ্ছে। নৌকাতে উঠলাম রিজার্ভ ও পাওয়া যায় আবার সবাই মিলে যাওয়া যায়। একটু অপেক্ষা করতে হয় তবে বেশিক্ষণ না। লোক চলাচল প্রচুর হয় সেই ঘাট দিয়ে। তাই অল্প কিছুক্ষণের ভেতর নৌকা ছেড়ে দিল।

ঘাটে পৌছানোর আগেই সবাই যার যার ভাড়া দিতে লাগলেন।আমরা ও দিলাম। মাঝি একজন কে বলল, " ভাই পয়সা টা একটু গুনেন। একজন গুনে বলল, কুড়ি টাকা। মাঝি বলল মানুষ তো আপনারা একুশ জন! কে দেয় নাই পয়সা বলেন?

খুব জোর গলায় বলল! যে পয়সা গুনেছিল সে ও বলল, ভাই, কে পয়সা দেন নি বলেন? কিন্তু কেউ তেমন সদুত্তর দিল না। মানে সবাই দিছে এমন ভাব। মাঝি রেগে খিস্তি দিল " ভদ্রলোকের ঘরে ও খানকির পোলা আছে "। একজন বলে ফেলল আহ! গালি দেও ক্যা?

মাঝির উত্তর " এই রইদে নাও বাই তারপর এহন পাওনা টাকা না পাইলে গাইল দিমু না তয় কি চুম্মা দিমু। "

একজন কইল আখেরাতে পাইবা। মাঝি আবার কইল দুনিয়ায় পাইলাম না আর আখেরাতে? আমার খুব মজা লাগছিল এই আলাপচারিতা।

শেষমেশ যে পয়সা গুনছিল উনাকে আমি বললাম আচ্ছা, মনে কিছু নিবেন না, আমি টাকাটা দিয়ে দেই। সে অবাক হলো পরে মাঝিরে বলল, এই ভাই দিয়া দিছে। মাঝি দেখল আমাকে।

আজ এই পর্যন্ত তবে পিকচার আভি বাকি! এর পর কি হলো? নকিবের দোস্ত " জিপার সুমন " কি করল? কেন ই বা তার নাম " জিপার সুমন "! আরও নানান কিছু । ভালো থাকবেন এবং সুস্থ থাকুন সে পর্যন্ত।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×