তোমাকে ছুঁলে.....
১৮ ই জুন, ২০২১ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
তোমাকে ছুঁলে
সমস্ত কষ্ট
শুণ্যে ভাসে
বাষ্প হয়ে ঘুরে
পৃথিবীর এ মাথা ও মাথা
তাই তো,
তোমাকে ছুঁতে মন চায়।
তোমাকে ছুঁলে
সমস্ত কান্না
হাসি হয়ে যায়
তাই তো,
তোমার কাছাকাছি থাকতে
ইচ্ছে জাগে হায়!
তোমাকে ছুঁলে
আমার উনা পেট ভরে
শরীরে শক্তি আসে
প্রতিটি কোষ
প্রতিটি লোমকূপ
অবাধ্য বুনো হয়ে যায়।
তাই তো,
তোমাকে ছুঁয়ে
বেঁচে থাকব
যতদিন খোদা চায়।
তোমাকে ছুঁলে
ভালোবাসা আসে ফিরে
ফের চাঁদ উঠে
এ রাজ্যে মধ্য গগনে
সুখ প্লাবনে সব তলায়।
তোমাকে ছুঁলে
হৃদ মাঝারে
নানান খেয়াল চাপে
খরখরে শরীর
জল তাপ ফিরে পায়।
তোমাকে ছুঁলে
এ যান্ত্রিক শহর
প্রাণ ফিরে পায়
ডিজেল পোড়া হাওয়া
বিশুদ্ধ হয়ে যায়।
তাই তো,
তোমাকে ছুঁয়ে
জোরে জোরে
শ্বাস নেই আর ছাড়ি
ঘরে ফিরতে ভীষণ
তড়িঘড়ি
প্রাপ্ত বয়স্ক মন
বাচ্চা হয়ে যায়।
১৭ জুন ২১।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২১ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন