
তুমি হয়তো বুইজা পাও না
তোমার খিদা কি
শরীর?
না,
মন?
এর উত্তর কিন্তু খুব কঠিন কিছু না।
তুমি হয়তো আরও গুটিয়ে নিচ্ছ নিজেকে
ইচ্ছে হোক
অথবা এর বিরুদ্ধে
কখনো বিশ্বাস করে ঠকেছ?
কখনো চুমুর তিতা স্বাদ আছে জেনেছ?
কখনো বৃষ্টি জলে ভিজেছ অথবা
বুক ভাসিয়ে কান্নায় ডুবে?
তুমি হয়তো প্রেমের এক পিঠ দেখে
অপর পিঠে তালা এঁটে
চাবি বুড়িগঙ্গায় ফেলেছ।
তুমি হয়তো খুইজা পাওনা
প্রেম কি?
আমি কেমন চীজ?
সব উত্তর দিচ্ছি
শোন,
তুমি এসো
যখন সময় হবে
তুমি এসো
যখন ঘুম শেষে রোদ মেলবে পাখা
তুমি এসো
দুঃখ, সুখ এক করে
তুমি এসো
যখন কইবে কথা
ভুলে সকল ব্যথা
তুমি এসো
দুয়ার খোলা
বুক পাতা
তুমি এসো
তোমার জন্য এত শত কবিতা
ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড
দুপুর এর শেষভাগে তোমার ঢলে পড়া
ঘুমুতে আমি দিচ্ছি না
অনেক ঘুমের পর
আজ দুজন দুজনার খুব কাছে আসা
বহু দিনের খরা
এক নিমিষে মরা !
২৭ জুন ২১।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২১ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




