
আপনারা যখন
আমরা কি খামু?
কতদিন বাঁচমু?
এ নিয়ে খুব ভাবছেন
বড্ড হয়েছেন সচেতন
চুল চেরা চালাচ্ছেন বিশ্লেষণ
নর্থ পোল সাউথ পোল
এক করে ফেলছেন
অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনীতি
আরও কতকিছু নিয়া মহা ব্যস্ত।
গরীব তখন
বসে বসে উপায় বাইর করে
দর্জি যেমন
পান্তালুনে মোতার জায়গা রাখে অমন
হস্ত দিয়া ঘষে হস্ত।
আপনারা যখন
চড় মেরে সংসদ করছেন গরম
তখন
এ পাড়ার মাগী শেফালি
আহ! কি শরীর
যেমন পাছা
তেমনি ছিল ছাতি
ত্রিশটা ঘুমের বড়ি
দিব্যি দিল ওপারে পাড়ি।
আপনারা যখন
এত লাশের জায়গা হবে কোন মাঠে
কিভাবে যাবেন হাঁটে
আছেন কোরবানির খেয়ালে
চিন্তায় বাড়াচ্ছেন রক্তের চাপ।
ফুটপাত তখন
দাঁতে চেপে দাঁত
সহ্য করে
অভাবের কড়া কড়া ঠাপ!
আপনারা যখন
উচ্চারণ করেন
উন্নয়ন! উন্নয়ন! উন্নয়ন!
গরীব লুটে
খুশিতে হোন লুতুপুতু।
দূরে কোথাও
আড়াই ইঞ্চি নুনু
দাঁড়িয়ে করে মুতু
নিয়ন জ্বলা সন্ধ্যায়
নিরন্তর ফেলছে থুতু ।
১ লা জুলাই ২১।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


