
যে হাঁটছে
তাকে হাঁটতে দাও
যে কাঁদছে
তাকে কাঁদতে দাও
যে হাসছে
তাকে হাসতে দাও
যে ভোর হতেই শূন্য হাতে ছুটছে
তাকে ছুটতে দাও
থামাতে যেও না
সবকিছুর কারণ আছে
সব কারণ খুঁজতে এসো না
বুঝতে এসো না
যে বেশ্যা টি শুধু পেট বাঁচাতে যোনী ভাড়া দেয়
ওদিকে তাকিও না
তোমার চোখ সইবে না
যদিও রইবে তোমার কর্ণে
সেই নারীর গোপন শীতকার!
চোখের কোনে ভেসে উঠতে পারে অশ্লীল ছবি
এই ভালো তুমি হেঁটে যাও
কোন পানশালার পথে
আমি আসছি
সভ্যতার ন্যাকামি গুলি রোদে শুকিয়ে
মাটিতে পুঁতে
শোন,
ওভাবে আর থামাতে এসো না কাউরে
দাঁড়িয়ে পড়ো না মাঝপথে
জান চলে যেতে পারে
বহুদিন ধরেই চলছে এসব
মাতালের হাতে কি কবিতা শোভা পায়?
অথবা
দেশের মসনদ !
০৩ জুলাই ২১ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


