
তুমি যখন আমায় জড়িয়ে ধর
আমার শ্বাস তখন ঘন হতে শুরু করে
ভেতরে বাহিরে ভাংগা গড়ার খেলা চালু হয়ে যায়
আমি বদলাতে থাকি ক্রমশ
আমার উচ্চারিত শব্দ
কবিতার মতন শোনায়।
তুমি যখন আমায় বলা শুরু কর
এ জীবন ক্ষনিকের
যত পারা যায় ভালোবাস
যত পারা যায় কাছে থেকো
আমার কি যে ভালো লাগে
আমার সেকি এক আনন্দ সুখ ছুঁয়ে ফেলে
তুমি যদি বুঝতে!
আমার আকাশ আরও কাছে চলে আসে
আমার চারপাশে সব গোছানো সংসার হয়ে উঠে
কোন দুঃখ বেদনা নাই
শুধু উল্লাস আর উল্লাস
দেহে মনে দুলুনি সংগে কাঁপুনি
সে কথা আর বলতে!
তুমি যখন যাও সরে
যাও বহু দূরে
অথবা
একটু চোখের আড়ালে গেলে
ভেজা কাক হয়ে থাকি
কোন মতে শ্বাস ছাড়ি
কোন মতে হাঁটাচলা হয়
একটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করি।
আবার তুমি আসবে কবে?
আবার তুমি কবে জড়িয়ে কাটাবে
একটা নিয়ন সন্ধ্যা
অথবা একটি রাত।
এক চাঁদ
এক ছাদ
এক বিছানায় শুয়ে, বসে, হেসে
সম্মুখে কাঁচ মিঠা নবীন রোদ্দুর।
আবার কবে আসবে?
তোমার ভেজা চুলের গন্ধ নেব
ফুসফুস ভরে
আবার কবে চুমু খাব
খুব আয়েস করে?
০৭ জুলাই ২১।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২১ ভোর ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




