
তোমার ঠোঁট আজ
সব রকমের সুবিধা নিতে চাচ্ছে
আমি বাঁধা দিব না
আমি তো এই চাই
তুমি আমাকে আজ চিনিয়ে ছাড়বে
কিভাবে
হুম, কিভাবে
ভাংতে হয় সমস্ত প্রতিরোধ।
তোমার পুরুষ্টু ওষ্ঠ আজ ভীষণ উষ্ণ
আমাকে পুড়িয়ে ছাড়বে দেখছি
আমি পুড়তে রাজি
জ্বলতে রাজি
আমি তো এই চাই
জ্বলে পুড়ে তবেই না খাঁটি
তবেই না
রক্ত ধমনীর প্রতিটি স্থানে মিশে যাবে
প্রেমের বারুদ।
বাইরে বৃষ্টি ধুলো জলে মাখামাখি
এত জ্যাম
ভেঁপুর শব্দ
সিনেমার গান
কিছুই আজ বিচলিত করছে না
কিছুই আজ টানছে না
কিছুই আজ ঘাটছে না মগজ
অসারতা নেমে আসছে ধীরে ধীরে
শুধু আজ ক্ষয় হওয়া
আজ অন্য কোন নৃত্যে মন লাগানো
হৃদয় বলছে,
এখানেই শেষ হোক জীবন
এভাবেই চলুক
ওষ্ঠে ওষ্ঠে বর্বর ছোবল
শরীরে শরীরে খেলে যাক
উচ্চতর বিদ্যুৎ।
জুলাই ৭ ( বুধবার )
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


