somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইদানীং ক্লান্ত বোধ করি !

০৮ ই জুলাই, ২০২১ ভোর ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট । ( ফুটবল জাদুকর আব্দুস সামাদ )

আমি মাঝেমধ্যে ভাবি আমাদের কে আমরা কতটা চিনি বা জানি? এ কথা মনে হতে কিছু দৃশ্য ভেসে উঠলো মনের ভেতর যা আমাকে আরও ভাবিয়ে তুলছে।

মেলাদিন আগের কথা স্টেডিয়ামে খেলা হচ্ছে পাকিস্তান আর অন্য কোন একটা দলের ঠিক মনে নেই। তবে ইহা মনে আছে এক তরুণী বড় করে লিখে নিয়ে গিয়েছিল
" আফ্রিদি উইল ইউ মেরি মি? " কেন?

তারপর আফ্রিদি কে তার ব্যবসা বানিজ্য করার জন্য শোরুম এর অনুমতি দেই। পারবে আমাদের সাকিব, মাশরাফি পাকিস্তানে শোরুম খুলতে? কেন পারবে না উত্তর পরিষ্কার জানা আছে।

আসলে সেই তরুণী কে দোষ দিয়ে লাভ নেই। আরেকটা কাহানী তাহলে শোনেন।
জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির মানিকের কথা মনে আছে?যিনি পরবর্তীতে সেঞ্চুরিয়ান মানিক নামে কুখ্যাত ছিলেন।কুখ্যাত কেন বললাম জানেন?এই সেই মানিক যিনি একশত মেয়েকে ধর্ষণ করেছেন তার পর সেইটার সেলিব্রেশন করেছেন।

স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল। মানিক ছিল ছাত্রলীগের নেতা! কিছু হইছে মানিকের?

বাল ও ফালাতে পারে নাই কেউ। এখন আমার খিস্তি শুনে অনেকে বলবেন এ ছেলে খিস্তি করে এছাড়া আর কি আছে! আমরা কিন্ত সেই মানিক কে ভুলে গেছি।

আসলে আমরা আবেগতাড়িত একটা জাতি। আমাদের কে যখন যা খাইয়ে দেয়া হয় তাই খেয়ে ছুটতে থাকি চিলের পিছনে কান নিয়ে গেল বলে অথচ একটিবার কান এর জায়গায় হাত দিয়ে দেখি না। কান আছে? কি নাই?সত্যি! বড্ড অবাক হয়ে যাই।

চলেন আবার খেলায় ফিরে যাই।
খেলার প্রসঙ্গ যেহেতু এসেছে তাহলে ফুটবল এর কথা বলি। বিশ্বকাপ, কোপা বা ইউরো কাপ এলে আমরা প্রায় পাগল হয়ে পড়ি। আর ব্রাজিল, আর্জেন্টিনা এই নিয়ে দেশে মাতামাতি মাথা ফাটাফাটি শুরু হয়ে যায়। কেন?

ব্রাজিলের মানুষ আর্জেন্টিনার মানুষ কি আমাদের এত খবর রাখে?একবার মাগুরার এক চাষী আমজাদ হোসেন কে দেখলাম সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ জার্মানির এক পতাকা বানিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। কেন?

আমি ছোট থাকতে বই এ পেলের কথা পড়েছি। বড় হতে হতে ম্যারাডোনার কথা জেনেছি পড়েছি। বর্তমানের ক্রেজ মেসি, রোনালদোর কথা জানি। অথচ এ কথা কখনো জানতে চাই নি আমাদের কেউ কি এমন ছিলেন না? এর উত্তর খুঁজতে যেয়ে পেয়ে গেলাম ফুটবল জাদুকর আব্দুস সামাদ এর কথা।

যিনি পেলে, ম্যারাডোনার জন্মের আগেই ফুটবল দিয়ে জাদু দেখিয়ে দিয়েছেন।

যিনি ভারতে জন্ম গ্রহণ করেছিলেন পরবর্তীতে বাংলাদেশে ছিলেন ও মৃত্যু বরণ করেন।

কথিত আছে একবার কোন একটা ম্যাচে তাঁর কয়েকটা শট গোল বারে লেগে ফেরত আসে। পরে তিনি প্রোটেস্ট করেন এই বলে যে, গোল বার এর মাপ ঠিক নেই। যখন এ নিয়ে হইচই তর্ক শুরু হলো তখন সবাই গোল বার মাপার সিদ্ধান্ত নেন। মেপে দেখেন সত্যি সত্যি গোল বার উচ্চতায় খাটো! বাধ্য হয়ে রেফারি তাঁর ফিরে আসা শট গুলিকে গোল হিসেবে গন্য করেন। ভাবা যায় কত নিখুঁত ছিল তার নিশানা। এখন কার মেসি, রোনালদো নিঃসন্দেহে উঁচু মানের খেলোয়াড় কিন্তু আব্দুস সামাদ এর মতন চ্যালেঞ্জ দিতে পারবে?

আমরা কি করেছি তাঁর জন্য? না বাফুফে তেমন কিছু করেছে? না আমাদের পাঠ্যপুস্তকে তেমন কিছু আছে?হ্যাঁ একটি কাজ করেছি দুই টাকার একটা ডাকটিকেট তাঁর নামে আছে। এই যা!

যেমনটা ৯০ এর আন্দোলনের নুর হোসেন এর নামে সড়ক আছে নামকাওয়াস্তে।মনে আছে তাঁর কথা আপনাদের?যে এরশাদ এত খারাপ সেই এরশাদ আবার আদরে লালিত পালিত হয়েছিলেন!

আসলে আমরা কি? কেন এত এত প্রশ্ন তৈয়ার করে চলেছি দিন কে দিন। এর শেষ কোথায়? জানি না এর উত্তর কেউ কি জানেন?
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২১ ভোর ৬:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×