somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমুহ বিপদ থেকে মাথা টা বাঁচানো খুব জরুরি !

০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

আমাদের জনসংখ্যার বেশির ভাগ মানুষ গরীব শিক্ষার দিক দিয়ে বলেন আর চিন্তা মন মগজ এর দিক দিয়ে বলেন। আহা! চেইতেন না। মাথা ঠান্ডা করেন।এগুতে থাকি চলেন।

আসলে নানান বিষয় আজ উতাল দিছে মনের ভেতর সেগুলো বয়ান করছি মাত্র।তা আগাই চলেন।
বাংলাদেশ মুলত টিকে আছে গার্মেন্টস শিল্প আর বৈদেশিক রেমিট্যান্স এর উপর। অন্যান্য যে সব শিল্প ছিল ওগুলো নাম মাত্র টিকে আছে। চামড়া শিল্প শেষ প্রায়।

কুরবানির সময় দেখি অনেকে চামড়ার দাম না পেয়ে চামড়া পুড়িয়ে ফেলছে অথবা এমনি ফেলে দিচ্ছে। এর পিছনে নিশ্চয়ই কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে আমার ব্যক্তিগত মতামত।
পাট শিল্প ছিল এখন শেষ। দেশের পাটকল গুলি বন্ধ হয়ে গেল। পাটকলের এক মহিলা কর্মীর কথা আজও কানে ভাসে " এহন আর কি করমু গতর বেইচা সংসার চালামু "!

কেউ যদি বলেন বাংলাদেশ গরীব দেশ! তার কাছে আমার প্রশ্ন গরীব দেশের মানুষ সুইস ব্যাংকের তৃতীয় সারিতে কি করে থাকে? কানাডায় বেগমগঞ্জ হয় কি করে? মালয়েশিয়া সেকেন্ড হোম হয় কি করে?

এর উত্তর একটাই গরীব বানিয়ে রাখা হয়েছে শুধু একটা গোত্র সারাজীবন আরাম করে যাবে।জনতা কে লুটে যাবে এজন্য।

এখন আরেকটা প্রশ্ন, আমাদের যেসব দাতা সংস্থা আছে মানে যারা আমাদেরকে লোন দেয়। তারা যদি বলে, না, আর কোন লোন দেয়া হবে না। আগের সমস্ত পাওনা পরিশোধ কর।
তখন এই সুইস ব্যাংকের তৃতীয় সারির বিত্তবানরা আসবে এগিয়ে দেশ বাঁচাতে? কানাডার বেগমগঞ্জ এর বাসিন্দা গন আসবে?
মালয়েশিয়া যাদের সেকেন্ড হোম আসবে তারা? কি বলেন আসবে? মোটেও না।

তখন এই আপনার আমার মতন কলুরবলদ গুলি নিজের চামড়া, রক্ত বেঁচে সেই দেনা শোধ করার চেষ্টা করব অথবা সেই পাটকল এর মহিলা কর্মীর মতন বেশ্যার খাতায় নাম লেখাব আর কি !

আজ খবরে দেখলাম মির্জা ফখরুল বলছেন " লকডাউন মানে সরকারের নিষ্ঠুর রসিকতা "
আইচ্ছা, ফখরুল সাহেব আপনারা কত টাকা বিলি করেছেন গরীব এর মাঝে? কত সংখ্যাটা বলবেন? লন্ডন থেকে কত আসছে? সংখ্যাটা বলেন একটু? দেশ তো আপনার ও নাকি!

এখন আসি একটা কথায় আসলে আমরা জাতিগতভাবে কত উপরে আছি? চিন্তা করেন? আমি এগুতে থাকি। আমরা সবাই মুখোশধারী। করোনা আসাতে আরও স্পষ্ট হয়ে উঠছে সব।

আমরা কিছু হলেই সরকার এমন কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পর্যন্ত গালি দেই!

তা আপনি মুমিন কতদূর ভালা? দিব্যি ঘুষ খাচ্ছেন।সুদের কারবারি করছেন। যাকাত মেরে খাচ্ছেন মানে নামকা ওয়াস্তে লুংগী, শাড়ী দিয়া চ্যালচ্যালাইয়া বেহেস্তে হুর লাগানোর ধান্দায় আছেন!

দেশে একটা বিশাল গোষ্ঠী এখনো দেশকে আফগান, পাকিস্তান বানানোর ধান্দায় নিয়োজিত আছে।

তারা ইদানীং একটা হাদিস খুব প্রচার করে ভারতের সাথে ধর্মীয় যুদ্ধ হবে। এতে আমরা বিজয়ী হব।

এ সরকার খুব শক্ত অবস্থানে আছে বলে তারা তেমন কিছু করতে পারছে না। তবে এক সময় এসব জামাতি জম্বি, আম জনতা আর অন্যান্য সবাই মিলে একটা সংঘাত এর দিকে যাচ্ছি অদূর ভবিষ্যতে।

এর জন্য সরকারের উচিত এখন ই কোন চিন্তা করা। দেশের মানুষের পাশে থাকা যতটুকু পারা যায়। নইলে সব ছারখার হয়ে যাবে দেখছি।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:৩১
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×