
সরকার তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু লাভ হচ্ছে কতদূর? যে সোসাইটি এত এত অভাব নিয়ে দাঁড়িয়ে আছে।অভাবে তো স্বভাব নষ্ট হয়ে আছে সেখানে সকল চেষ্টা বিফলে যায়। এ চরম সত্যি ।
আজ আমার এক বন্ধু কুমিল্লা থেকে ঢাকা আসছে দুই জায়গায় পুলিশ চেকে পড়ছে। সে কি করছে দুই জায়গায় ঘুষ দিয়া ঢাকায় সহিসালামতে আসতে পারছে।
এই যে যাহা বর্ননা করলাম এরকম বহু ঘটনা ঘটছে। নিম্ন আয়ের মানুষের বাইরে যাওয়ার কথা বাদ দিলাম।
এখন যে পুলিশটি ঘুষ খেয়ে ছেড়ে দিল সে কি একবারও ভাবল না লোকটি করোনা পজিটিভ কি না? যদিও আমার বন্ধুর করোনা নাই আলহামদুলিল্লাহ। কিন্তু যার আছে তার কথা বলছি। টাকা দিয়ে ও তো করোনা ছড়ায় এখন কোন করোনা পজিটিভ রোগী ঘুষ দিল আপনি নিলেন। কি হতে পারে ভাবছেন একবার? নিজে মরলেন পুরা পরিবার কে মারার দায়িত্ব নিলেন।
আরেকটা ব্যাপার অনেকে করোনা পজিটিভ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তো খবরে পড়লাম এক করোনা পজিটিভ রোগী ব্যাংকে যেয়ে সব কাজকর্ম সেরে আসার সময় বললেন " স্যার! দোয়া করবেন আমার করোনা পজিটিভ! "
আবার অনেকে করোনা পজিটিভ হয়ে লুকিয়ে রাখছে যাতে মারা গেলে অন্তত জানাযায় লোক সমাগম হয়! কি আজব না আমরা!
এখন এ অবস্থায় কি করবেন? দেশ হইল এতদুর ক্ষুদ্র একটা দেশ।জনসংখ্যা রাশিয়ার চেয়ে বেশী! তারপর অশিক্ষা, কুশিক্ষা, ধর্মীয় জ্ঞ্যানের অভাব, পেটে খিদা। নানান অসুখে জর্জরিত এ অবস্থার জন্য আসলে কে দায়ী? আপনি? আমি? আমাদের পুর্বপুরুষ? আমাদের নেতা সম্প্রদায়?
এক কথায় আমরা সবাই দায়ী। আমরা নিজেদের পায়ে কুড়াল মেরে আসছি দীর্ঘদিন ধরে এখন এর ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকি।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




