একজন মনিকা বেলুচি ও স্বর্গলাভ !
১৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
মাথার উপরকার সুরুজ
পুব থেকে পশ্চিমে
আবার পশ্চিম থেকে পুবে
কোন পরিবর্তন নাই
আমার প্রেমও তেমন
একই নিয়ম মেনে চলছে
সদা তোমাকে চাই।
তোমাকে ভালোবাসা আমার
নিত্যদিনের অভ্যাস
সহজে ছাড়ছে কি
এ প্রেম!
এ চাওয়া!
মরতে রাজি
তবু তোমাকে চাই।
আমি একটা স্বর্গ গড়ে তুলি
যার এক পাশে নদী
অন্য পাশে পাহাড়
ছোট একখান ঝর্ণা
পাখিদের হইচই মাতামাতি
ঝুল বারান্দায় দাঁড়িয়ে তুমি
খোলা চুল
এক রঙের ব্লাউজ
ফুলের ছবি সম্বলিত শাড়ী
আমার বাঙালি মনিকা বেলুচি!
আমি নীচে
খেটেখুটে আরেকটা
স্বর্গ গড়ার চেষ্টায় ব্যস্ত থাকি
তুমি চেঁচিয়ে বলো
জলদি উপরে এসো
তোমারে চাই
কল্পিত স্বর্গের দরকার নাই।
আমাকে ভাসিয়ে নিয়ে যায় বহুদুর
তোমার নিটোল পায়ের মল
যেখানে সদা রোদ্দুর
জলে ভিজে কাক হয়ে
ঘরে ফেরার তেমন কোন দৃশ্য নাই।
আমার তলপেট থেকে মধ্যপেট
ছুঁয়ে ছুঁয়ে
তুমি নিউরনে লিখে চলেছ
প্রেমের কবিতা
যার কোন থামা থামি নাই !
১৫ জুলাই ২১ ( বৃহস্পতিবার )
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়...
...বাকিটুকু পড়ুন
রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।
চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট...
...বাকিটুকু পড়ুনজাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে...
...বাকিটুকু পড়ুন