
তোমাকে দেখলে লোভ জাগে
না দেখলে জ্বালা বাড়ে
আয়ুষ্কাল আরেকটু হোক
সেই দোয়া চলে দিনে রাতে।
জানি,
তুমি এসব এখন আর পড়ছ না
দিব্যি রিমোট হাতে সোফায় বসে
পা নাচিয়ে
টিভির কোন চ্যানেলে স্থির
মনোনিবেশ করে আছ
লাফিয়ে লাফিয়ে সময় পাড় করছ
আচ্ছা,
আজ ক'জন ফিলিস্তিন ওপারে গেল?
ক'জন প্রস্তুত?
সে খবর ওরা নিশ্চয়ই বলে না!
এদিকে আমি ছটফটে মরি
মগজে জমা করি মেঘ
নামে ঝুম বৃষ্টি
ভিজে গলে শেষ
এ তো সত্যি !
ছিলে তুমি
আমার সমুদ্দুর
নোনা বালির দেশ।
বিশ্বাস কর,
তোমার সুখ যেমন ধরে রেখেছি
দুঃখ গুলিও অমনি
পরম যতনে পুষে চলেছি
তুমি এ নিয়ে নির্ঘুম রাত কাটিও না
বেশ ভালো হয়
ওসব বাজে স্বপ্ন বলে চালিয়ে দিও
কেউ টের পাবে না
জানবে না কোথায় কত গভীর
কত তার ক্ষত।
জানি,
এসব বলা
সময় এর অপচয়
তুমি হয়তো গোধূলি লগ্নে রাখছ চোখ
আচ্ছা!
তোমার টবে কয়টা গোলাপ ফোটে রোজ ?
জানো,
তোমার চুমুর দাগ
খুব দীর্ঘ
চন্দ্র পৃষ্ঠের দাগের ন্যায়
ভীষণ স্পষ্ট এবং
পবিত্র !
জুলাই ১৯, ( সোমবার ) ২১।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২১ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




