somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মস্ত কিছু এবং আরও কিছু !

২০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

একটা সময় বিশাল কিছু হতে চেয়েছিলাম
এই যেমন আসমান
অথবা সমুদ্দুর ।

না,
সেরম কিছুই হতে পারিনি
ক্রমশ ছোট হতে হতে একটা
ক্ষুদে ভ্রমরা হয়ে গেছি
অথবা অশরীরী
যার হাড় গোনা যায়
যার মাংস, রক্ত
খুবলে খুবলে মহাজনের সুদ
অসুবিধা ছাড়া গিলে খায়।

কোন একদিন উদলা শরীরে
কড়া রোদ মেখে
সাইকেলে চেপে চলে গিয়েছিলাম
সবুজ এক গ্রামে
বেশ কাটতে ছিল সময়
পেটের জ্বালায়
সে সুখ
চোখ এর পলক
খোলা বুজার মতন
অল্প সময়ে ফুরায়।

আমাকে চুম্বকের মতন টানতে থাকে
শহর, কারখানা, কোলাহল, জোচ্চুরি, ঠকবাজি, বেশ্যালয়।

মস্ত কিছু হতে চেয়েছিলাম
মস্ত কিছু
দিন যাচ্ছে
রাত আসছে পালা করে
সর্দি-জ্বর, হাঁচির মতন
নতুন নতুন সমস্যা উপস্থিত।

কোন এক সময়
বাজার এর মস্ত বড় গরু, উট
কোরবানি দেয়ার ছিল জেদ
আর এখন,
ভেড়া, ছাগল অথবা
এর চেয়ে ক্ষুদ্র কোন প্রাণী হলে
এ গরীব
আল্লাহ কে খুশী করতে পারতো ! 
হাসি দিয়ে ভেংগে দিত বেজার চার মুখ।

একটা সময় কত কিছু হওয়ার খোয়াব ছিল
এখন সেখানে ধুলো জমা ক্যানভাস
কষ্ট আর নোনার আঁচড়
ভীষণ ঝাপসা এ জীবন
যেন ডাট ভাংগা চশমা
অথবা
জীবিত শরীরে মুর্দার গতরে দেয়া
গোলাপ, আতর !
ফিকে এক চিলতে রোদ্দুর।

মেলা কিছু হতে চেয়েছিলাম
মস্ত বড় ভুল অথবা
শুদ্ধ কিছু ।

২০ জুলাই ২১ ( মংগলবার )
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×