
এ শহরে কত বাড়িঘর
এর সঠিক তথ্য জানা নেই
তবে কত লোক অবস্থান করছে
তার একটা আন্দাজ করতে পারি।
যে সড়ক টা
অনেক দূরে গিয়ে নদীগর্ভে ঠাঁই নিল
ও হয়তো জানে
কতটা অসুখে সবাই হাসে!
কতটা মুখোশে সবাই বাঁচে !
সড়কটার চারপাশে
চোখ ধাঁধানো সব দালান,
রেস্তোরাঁ, অফিস
বুকে ধুলো কাঁদা জমা সকাল বিকাল
বহু লোকের সমাগম
সবাই ছুটছে
ছুটছে কেবল
এত খিদে এ মানবকুলের
যার বুঝি কোন অন্ত নেই।
এ শহরের বৃক্ষগুলি টিকে আছে কোনমতে
পাখিদের কিচির মিচির
গাড়ির হর্ণে
পৌছে না কর্ণে
ওদের দেখেনি সংগমে মেতে উঠতে বহুদিন।
এখন রাত বেড়ে গেছে
আস্তে আস্তে নগ্ন হতে শুরু করেছে অনেকে
খোলস ভেংগে আসতে পেরেছে
ক্রীতদাস থেকে বাদশা
তুমি, আমি খুব নিকটে
একই বৃত্তে ঘুরে মরছি
জ্বলে উঠা দিয়াশলাই কাঠি
বদলে দিচ্ছি ঠোঁটে ঠোঁটে
সমস্ত জিওগ্রাফি!
২৩ জুলাই ২১। ( শুক্রবার )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

