
তুমি হরিদাস পালের উপর তলার লোক
তোমাতে সদা রাখছি চোখ।
তুমি কাতরানি ছটফটানি
তুমি বন্ধ দুয়ার খোলা মোর ছিটকিনি।
তুমি গোলগাল পুর্ণ চাঁদ
জোছনা দাও সংগে আরও কত ফাঁদ !
তুমি ডানা কাটা পরি অপ্সরা
তোমার জালে খাচ্ছি ধরা।
তুমি কড়া রোদে চায়ের সনে তুমুল আড্ডা
তোমার জন্য কাক ভেজা হয়ে গুলশান টু বাড্ডা।
তুমি চোখ কচলানি রোদের সনে ভোর
তোমার জন্য এই পুলিশ এই হচ্ছি চোর।
তুমি যখন তখন দিচ্ছ হানা
কেমনে করি মানা।
তুমি সেইরম
এসো খেলি দুই দান ক্যারাম !
জিতে তুমি রাণী
হারতে হারতে বেরুচ্ছে ঘাম পানি ।
তুমি আইসক্রিম ভেনিলা
তোমার জন্য আসমান আজ গিলা।
তুমি হরিদাস পালের উপর তলার লোক
তুমি পিয়াস বাড়াও নিচ্ছি পানি ঠান্ডা ভীষণ কোক !
তুমি প্রথম
তোমার জন্য ভেতর বাহির হচ্ছে কড়া জখম।
তুমি এক নেশা
তুমি জিনিস খাসা।
তুমি হরিদাস পালের উপর তলার লোক
তুমি প্রেম আমার, না সেরে ওঠা কঠিন রোগ !
২৫ জুলাই ২১। ( রবিবার )
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


