
প্রিয়,
কেমন আছ?
জানি একটা বাজে সময় যাচ্ছে
কেউ নেই ভালো
কারো মুখে নেই
পুরনো হাসি সেই।
একটা শব্দহীন টানেল এর ভেতর দিয়ে
ছুটে চলছি সকলে
কোন বিশ্রাম নেই
ঘুম নেই
চাওয়া নেই
পাওয়া নেই
শুধু
অন্তহীন ছুটে মরা
কি বিশ্রী এসব!
যা মৃত্যু থেকে তীব্র বেদনাদায়ক
সুখ আমাদের বিপরীত
এর ধারেকাছে আমরা কেউ নেই।
প্রিয়,
জানতে ইচ্ছে করেনা
আমি কেমন আছি?
উপোষ আছি?
না,
দুবেলা খেতে পারছি?
জানো,
আমার জং পড়া হ্যাংগারে
তোমার দেয়া ফতুয়া ঝুলে
বাতাসে নড়ে
রোদ এলে ওর ছায়া পড়ে
দেয়ালের একটা অংশ জুড়ে।
প্রিয়,
মটর দানার মতন ক্ষুদ্র জীবন
শুকিয়ে আঁচার এর ন্যায়
একটা বয়ামে বন্দি
বিন্দু বিন্দু প্রেম এখন
বাষ্পের সনে উড়ে বেড়ায়
দুঃখের সনে রোজ করে সন্ধি।
প্রিয়,
ইদানীং,
শব্দগুলি চুপ হতে হয় কেমন করে
সে ট্রেনিং এ বড্ড ব্যস্ত
জানি না আবার কবে হচ্ছি এক
কদমে কদমে ফিরবে ছন্দ
আবার কবে
শিমুল ডালে ডাকবে কোকিল
কচি বাঁশঝাড় এ পড়বে জমা
অল্প শিশির।
ভালো থেকো প্রিয়
যতটা পারা যায়
যাপিত জীবন বুঝি
আঁধারে সার্কাস দেখায়
ঝর্ণার বুকে ফ্যাকাশে রোদ্দুর হায় !
২৬ জুলাই ২১। ( সোমবার )
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২১ ভোর ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


