somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীর্ঘক্ষণ অপেক্ষা করছি !

২৭ শে জুলাই, ২০২১ ভোর ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

দিনের শুরুতে
এক কাপ লাল চা
পাউরুটি টোস্ট
সবশেষে চুইংগাম চিবুতে চিবুতে
ভাগ্যের হাতে সব ছেড়ে দিয়ে
আমি নিশ্চিন্তে হাফ ছেড়ে বাঁচি
হাসতে থাকি
হাসির শব্দ এ গ্যালাক্সি ছুঁয়ে
সোজা খোদার আরশের সামনে ধরাশায়ী
আমাকে বাঁচতে হবে
তোমার চুমুর আশায়
বোতাম খসে পড়া শার্টে
নতুন আরেকটি বোতাম।

এখন হাতে কিছু নেই
নতমুখী সারস আমি
দৈনিকের পাতায় চোখ বুলিয়ে
অস্থির হয়ে একটা আইসক্রিম
মুখে ঠেসে
ভেতর শীতল করার ব্যর্থ চেষ্টায় লেগে আছি।

আমাকে বাঁচতে হবে
তোমার আংগুলে আংগুল রাখার আশায়
চোখে চোখ রেখে ভেসে যাওয়ার আশায়
ঢাকা থেকে মিসিসিপির আসমানে একই মেঘ ধরে রাখার আশায়।

শ্রমজীবী মেয়েদের মুখ
খুব ভালো করে লক্ষ্য করি
ঘামে চিটচিট
পরিশ্রান্ত শরীর থেকে মাছের আঁশটের মতন গন্ধ
ফুলের গায়ে এ কেমন মানিয়ে গেল
তা নিয়ে ভাবনায়
রাজধানীর বুকে নিয়ন দেখি।

মাঝেসাঝে ভাবি
পূর্নিমার চাঁদ টা বগল দাবা করি
চাহিবা মাত্র পেয়ে যাবে তুমি
নীল জোছনায় এলোমেলো চুলে
এ এক অন্য তুমি !

রাতের খাবার কালে
পড়শীর উঁচু গলার কথা গিলতে থাকি
একটা লংকা ডলতে ডলতে
পাহাড় ঠেলা শুরু করি
এই তবে সংসার!
এর জন্য জীবন!
হুইশেল দেয় ইন্টার এক্সপ্রেস খুব দ্রুতগামী।

যথারীতি হাজার বারোশ স্কয়ার ফিটের
অগোছালো কামরায়
চোরের মতন সতর্ক অবলম্বন করে
ঢুকে পড়ি
পাঁচ হাত বাই পাঁচ হাত খাটে শুয়ে
চোখ বুজে
তোমার আশায়
দীর্ঘক্ষণ অপেক্ষা করছি।

২৭ জুলাই ২১। ( মংগলবার )
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২১ সকাল ৭:৪৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×