
নিজেকে কখনো কিতাব ভাবতে শিখিনি
একটা ছেঁড়া ময়লা কাগজ ভেবে চলেছি
তুমি বললে,
জীবন অন্যরকম
নানান ঘোর
যেন মংগোলিয়ান দের ঘোড়ার দৌড়।
নিজেকে জ্বলন্ত কয়লার ন্যায়
নিভু নিভু জ্বলতে দেখছি
আশপাশের কেউ
যদিও তেমন পায়নি টের
বললে তুমি
এত ভেবো না
ইশ্বর আছেন
জীবন টা বেস্ট সেলিং বুক !
আমার পুরনো হাসি
তবে কি ফুরিয়ে যাইনি?
তবে কি হিসেব ছাড়া
প্রেম করতে নেই বাঁধা?
মটর দানার মতন জীবন
টেনে টেনে
লম্বা রেল লাইন ভাবতে পারি !
যার বুকের উপর
তোমার দিন রাত হুইশেল
আর অনবরত চলবে ঝাঁকুনি!
তোমার তেরছা চাহনি
অন্য হাসি
বললে তুমি,
এই তো খোকা বুঝে গেছে
ধরে ফেলেছে
এবার প্রাপ্তবয়স্ক হও
শুরু হোক কু ঝিকঝিক !
৩১ জুলাই ২১ ( শনিবার )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


