somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

তৃতীয় বিশ্বের কয়েকজন !

০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

কনডমের ভেতরকার তরতাজা বীর্য শেষবারের মতন দেখল
তারপরে ফ্লাস করে দিল কমোডে
তৃতীয় বিশ্বের জনৈক একজন।

হালাল সাবান দিয়ে ঘষে ঘষে গোসল সেরে
এখন ফুরফুরে
বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে
নজরে দূরের গাছটা
যা দিনকে দিন শুকিয়ে যাচ্ছে
যেখানে পাখির কিচিরমিচির
রোদ ছায়ার খেলা
কিছু আদম সন্তানের জটলা
ওয়াজ মাহফিলের পোস্টার
একজন নেতার ছবি
পুরনো রেস্তোরাঁ জমজমাট
দেখছে বিকেলের শেষটা।

তৃতীয় বিশ্বের আরেক ভদ্রলোক
টিভির স্ক্রিনে চোখ রাখে
বেকার সময় পাড় করে ক্রিকেট দেখে
ভাবতে বসে যায়
পাশা গড়াতে থাকে একই বৃত্তে
ছোট ছোট দান বারবার উঠে।

তৃতীয় বিশ্বের অন্য একজন
রোজ জঞ্জালবিহীন ভোর চায় 
বিষাদের ডালপালায়
শ্যাওলা জমে আছে
কে রাখে কার খোঁজ
সেদিকে কে রাখে চোখ!

তৃতীয় বিশ্বের তেমনই একজন
খুব ভালো আছে
টাকা পয়সায় সয়লাব
কাঁচা পাকা পশমের বুক
সব কিছুতে যার দ্বিগুণ সুখ।

তৃতীয় বিশ্বের আরও একজন
খুব চেঁচায়
গলার রগ ফুলে উঠে
হাতের পেশীতে টান
বাঁচতে চায়
দিন দুপুরে সে গুম!

তৃতীয় বিশ্বের বহুজন
তপ্ত রোদ গিলে
এদিক সেদিক ঘুরে
যদি কিছু হয়
তবেই তো জীবন ভেসে যেতো
এ আশায় বারবার মরে।

তৃতীয় বিশ্বে এখনও
আই সিউতে শুয়ে
খোয়াব বুনে কিছু লোক
চাষ করে কিছু আশা
বদলাবে বদলাবে দিন
বন্দুকের নলের নীচে
কি দারুণ ঘুম !

১ আগস্ট ২১। ( রোববার )



সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×