
বলে রাখি,
এমন কয়েকজন কে আমি চিনি
কোনায় কোনায় মুতে দেয়া যাদের কাজ
অনেক টা কুকুর এর মতন
খাম্বা দেখলেই দাঁড়িয়ে যায়
ঠ্যং তোলে
এরা অবশ্য জিপার খোলে
তারা হয়তো ভুলে গেছে
মুতে দেয়ার ও নিয়ম বিধান আছে।
যাক ওসব কথা
সময়ের অপচয়
ওরা ভেসে যাক স্রোতের টানে
আগস্টের মাঝরাত চাঁদের দেখা মিলছে না
বারান্দায় পায়চারি
ঘুম নেই
এ হয় আমার
প্রায়ই হয়
কানে ঠিকই যাচ্ছে রিক্সার টুং টাং
মাল বোঝাই ট্রাকের এদিক সেদিক কাঁপিয়ে
তীব্র বেগে ছুটা
বন্দর থেকে ছেড়ে যাচ্ছে কয়েকটি জাহাজ
যাত্রী মেলা।
এ কয়েকদিনে আমার অবস্থা
ধরা যায় ধুলো জমা মাউথ অর্গান
যতই ঠোঁটের কাছে নিবে
ধুলো লাগবে
কিচ্ছু এগুবে না তাতে
না শব্দ
না সুর
অবশ্য এ বেশ জানি
তোমার মতন ঠোকর দিতে ক'জন কে আর চিনি।
তুমি কাছে টানলেই অনবদ্য কবিতা
গানে গানে মুখরিত চারপাশ
উল্লসিত ধ্বনি।
জানো ইদানীং,
খুব বাজেভাবে মিশে যেতে ইচ্ছে করে
যে কারো দলে
বলা নেই কওয়া নেই ঝগড়া ফ্যাসাদ
বাঁধিয়ে
চুপচাপ
ঘুমিয়ে পড়ি তোমার নরম কোলে
ওম লই
শ্বাস ছাড়ি
আহ! শান্তি
এইবার বলো,
গোটা আমাকে কেন চাই তোমার?
বলে রাখি,
আমি কিন্তু
উড়নচণ্ডী নানান দোষে দোষী !
৩ আগস্ট ২১ ( মংগলবার )
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



