somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্রিভুজ প্রেমের মিষ্টি ছবি !

০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

বসে বসে বোরিং লাগছিল। এ চ্যানেলে সে চ্যানেল ঘুরে হয়রান ক্লান্ত। পিয়াসা, একা, মৌ, শেষমেশ পরিমনি! বিরক্ত ধরে গেছে। একটা জিনিস কমন সবার বাসায় মদ মজুদ থাকে। যে যতনে মদ রাখে সে মদের মামলায় ফাঁসে। আহারে জীবন!

যাক সে সব কথা। বসে বসে বোরিং যখন তখন মাথায় এই খেয়াল এলো। বাংলা ছবির কিছুটা হলে অদল বদল মানে মাল একই খালি বোতল পরিবর্তন করলাম আর কি! চলেন কামে লেগে পড়ি বোরিং দূর করি।

বিশাল ড্রয়িং রুমে চৌধুরী সাহেব বসে আছেন। হাতে হাভানা চুরুট। মোবাইল ঘাটছেন। এমন সময় আই টি ইঞ্জিনিয়ার আমাদের নায়ক এর প্রবেশ।

চৌ সা - কি চাই? নাম কি? কি কর?

নায়ক - একসাথে তিন প্রশ্ন! আপনার মেয়েকে চাই। যাকে আমি ভালোবাসি। নাম শাহেদ। আই টি ইঞ্জিনিয়ার।

চৌ সা - খামোশ! বেয়াদব। বামন হয়ে চাঁদে হাত। আমার মেয়ে ভুল করতে পারে আমি নই। জানো, আমার মেয়ে দেশের কোন কসমেটিকস ব্যবহার করে না। লরেল, গুচি, গার্নিয়ার আরও অনেক কিছু ব্যবহার করে। যা বাইরে থেকে আসে। তারপর মাসে দুইবার যায় দুবাই, সিংগাপুর। তুমি ছা পোষা কর্মচারী কয় টাকা বেতন পাও? পারবে এসব যোগাতে।

(টান টান উত্তেজনা)

নায়ক - সব জানি। ও বলেছে, ও আমাকে ভালোবাসে। আমি যেভাবে রাখব সেভাবে থাকতে পারবে কোন অসুবিধা নাই। (ঠান্ডা মাথায় উত্তর) তাছাড়া...

চৌ সা - তাছাড়া... তাছাড়া কি?

(এমন সময় নায়িকা কুতকুতির প্রবেশ)

কুতকুতি - তাছাড়া বাবা আমি ওর বাচ্চার মা হতে চলেছি!

চৌ সা - কি? ( ভীষণ উত্তেজিত ) ঐ হারামি! বাজারে কি কনডম, বড়ি ছিল না? ছিঃ! এখন আমি মুখ দেখাব কি করে? এ সমাজ কি মেনে নেবে?

নায়ক - বিশ্বাস করেন ছিল সবই। সব ব্রান্ড ব্যবহার করেছি কিন্তু কনডম ফেটে গেলে আমার কি করার? আজকাল কিছুতে ভরসা নাই! সব দুই নাম্বার!

চৌ সা - বেড়িয়ে যাও আমার বাড়ি থেকে। আই সেইড গেট আউট! এই কে আসিছ
এদিকে আয়! এই হারামজাদা কে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে...

(এর মাঝে চৌধুরী সাহেব এর পালিত কুকুরগন হাজির)

নায়ক এর সাথে ডিসুম ডুসুম সেইরম মারপিট।

(নায়িকা কুতকুতির শুধু চিৎকার।উপর তলার এ মাথা থেকে ও মাথা দৌড়ঝাঁপ। আর বলছে, " ও! বাবা ওদের থামতে বলো প্লিজ! ) "

এক সময় নায়কের মাথায় চৌধুরী সাহেব আঘাত করে। নায়ক মাটিতে লুটিয়ে পড়ে। নায়িকা কুতকুতি কে ভেতর রুমে আটকে রাখে।

চৌধুরী সাহেব পুলিশ কে ফোন করে বলে তার বাড়িতে ডাকাত এসেছিল। হাতেনাতে ধরেছে। জলদি আসুন।

যথারীতি পুলিশ হাজির। আধা মরা নায়ক কে পুলিশ ভ্যানে করে নেয়া হয়।থানার ওসি কে চৌধুরী সাহেব মোটা অংকের ক্যাশ দিয়ে বলে দেন " মারাত্মক মামলা যাতে করা হয় যাতে আর বাইরে আসতে না পারে। "

পুলিশ নায়ক কে ইয়াবা রাখা এবং বেঁচার মামলা দেয় তারপর চৌধুরী সাহেব এর বাসায় ভাংচুর ও ক্ষয়ক্ষতি এবং চুরির দায়ে মামলায় অভিযুক্ত করে।

নায়িকা কুতকুতি আস্তে আস্তে শাহেদ কে ভুলতে বসে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড এই সুত্র মোতাবেক।

এমতাবস্তায় জামিন না পেয়ে নায়ক অস্থির হয়ে পড়ে। তিন মাস মামলা চলার পর আদালত রায় দেয় নায়ক কে পাঁচ বছর এর জেল অনাদায়ে আরও কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নায়ক এ রায় শুনে চিৎকার করে বলে " বিশ্বাস করেন! জজ সাহেব আমি নির্দোষ! "

চৌধুরী সাহেব এ খবর শুনে বিশাল পার্টি দেয়। সেখানে নায়িকা কুতকুতির প্রেম পড়ে যায় আরেক যুবক জাবেদ!

ঘটনা এভাবে এগুতে থাকে। প্রেম থেকে জলদি করে বিয়ে। বাসর রাতে জাবেদ রুমে ঢুকার পর কুতকুতির পায়ে পা ঘষার কিছুক্ষণ পর নায়িকার বমি বমি ভাব শুরু হয়।মাথা ঘুরিয়ে পড়ে যায়।

ডাক্তার ডাকা হলে জানতে পারে সে গর্ভবর্তী!

জাবেদ - কেমনে? কিছু না করতেই কেমনে? ভাবতে ভাবতে পাগল হয়ে গেল।

নায়িকা তার বাপের বাড়ি চলে আসে। দশ মাস পর নায়িকার বাচ্চা হয়। সবাই খুশী।
ছবি শেষ।

ত্রিভুজ প্রেমের এমন জটিল ধাঁধার ছবিটি দেখতে চোখ রাখুন টিভির পর্দায়। জলদি আসছে। ও ভুলেই গেছিলাম ছবির নাম

" পা ঘষে জাবেদ বাপ হয় শাহেদ! "

হা হা হা.....

আর পুরো ঘটনা টি কাল্পনিক কারো জীবনের সাথে মিলে গেলে আমি দায়ী নই । ভালো থাকবেন সকলে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১১:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×