
প্রথমে একটু হেসে নেই। পরে গভীরে যাচ্ছি। এক নেতা এক গ্রাম পরিদর্শনে গেলেন। তার সাথে কয়েকজন দেখা করতে আসল। তখন তিনি তাদের আপাদমস্তক ভালো করে লক্ষ্য করলেন এবং জিজ্ঞেস করলেন " এ কি! আপনাদের পায়ে কাঁদা কেন?" জবাবে তারা বলল, আমরা কৃষক। নেতা তখন বললেন কোন চিন্তা নেই আমরা ক্ষমতায় আসলে আপনাদের জমিন সব টাইলস মোজাইক দিয়ে বিছানো হবে! হাউ ফানি! হা হা হা।
এখন দেশে প্রতিদিন গড়ে প্রায় ২০০ জনের মতন করোনায় মারা যাচ্ছে। সরকার সবাইকে টিকা দিবে বলছে।সব ঠিক আছে চেষ্টা ও করছে সেই মতন কিন্তু সময় বেশী নিলে মৃতের সংখ্যা বেড়ে কত হবে হিসেব করছেন?যদি দুই বছর এভাবে চলে মানে ৭৩০ দিন গড়ে ২০০ জন কত হয়? ১,৪৬,০০০ মানুষ মারা যাবে! ভাবছেন এসব। শুধু চাপা পিটালে কাজ হবে না কাজ করে দেখান।জলদি টিকার ব্যবস্থা করুন।
আরও মানুষ মারা যেতে পারে দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে সে খেয়াল রাখেন। চাউল থেকে শুরু করে চিনি আরও সব কিছুতে আগুন!
এ করোনায় অনেকের চাকরি নেই।হাতের জমানো পয়সা শেষের দিকে বা শূন্য প্রায়। নিম্ন আয়ের মানুষ এমনিতে মারা যাবে। মধ্যবিত্ত শরমে!
এসব যদি এখনও কন্ট্রোল না করেন দেশ সিরিয়া হতে বা সেই ৭২/৭৩ এর মতন দুর্ভিক্ষ লাগতে সময় লাগবে না। আর যদি সব টাইলস করে ফেলবেন তাইলে আমি গরীব সাফ কথা কইয়া দিলাম আপনাদের চু*লাম না!
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



