তোমাকে ছাড়া ...
০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
বলো প্রিয়,
তোমাকে ছাড়া কি চলা যায়?
বাঁচা যায়?
সুর তোলা যায় জীবনের পথে?
না,
একদম যায় না
একটা খয়েরী রঙ এর পাতা
নড়বড়ে জীবন।
তোমাকে ছাড়া
আঁধারে ছুঁড়ে দেয়া
ঢিল আমি
জং করে একটা শব্দ
তারপর চুপ।
এতটাই চুপ যে
চারপাশের নেই না কোন খবর
তোমাকে ছাড়া কি জমে আড্ডা?
বিকেলের নাস্তা
কাবাব, রুটি, লাল চা
যা ভীষণ অরুচি
আজকাল পুরা বেখাপ্পা !
তোমাকে ছাড়া কেটে গেল মেলা রাত
বহু আলোর খেলা
বহু কথা জমতে জমতে
বিড়ির সনে দীর্ঘশ্বাস
খেলে এক্কাদোক্কা।
তোমাকে ছাড়া
আমি, স্বর্গ হারা
একা একা গন্দম
খেয়ে খেয়ে
সর্বনাশ দেখা।
তোমাকে ছাড়া যাচ্ছেতাই
অঝোরে ঝরে আমার কান্নার ধারা
তোমাকে ছাড়া
খোলস নিয়ে বাঁচা
শুধু শ্বাস নেয়া আর ছাড়া।
তোমাকে ছাড়া
মাঝ পথে ঘুরছি
কুল কিনারা নাই
বিপদগ্রস্ত দিশেহারা।
দেখা দাও প্রিয়,
ধরা দাও
তোমায় খুব দরকার
প্রেম দিয়ে মেরে ফেলো
চুমুতে চুমুতে
বেজে উঠুক
সুর লহরী ঝংকার
বনে যাই মাতাল বানজারা।
০৬ আগস্ট ২১। ( শুক্রবার )
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন