
চৈত্রের গরম যেমন ঘামিয়ে তুলে
অথবা ভাজা ভাজা করে আমারে
তুমি ঠিক তাই করে বেড়াচ্ছ
দূর থেকে
কাছে না এসে।
তুমি হয়তো
প্রেমের এসব কথা পাত্তা দাও না
উড়িয়ে দাও বাতাসে
অথবা
ভাবতে থাকো
ছিঃ কি অশ্লীল!
শোন,
আমি এ সময়কার প্রেমিক
মেলা কিছু
মাথায় রাইখা চলি
শ্লীল প্রেম!
কবে করছে কোন হালায়!
তোমার কসম খেয়ে বলছি,
অথবা
ঐ যে ভুতের গলির
বিলবোর্ডের উপর যে চাঁদ টা লটকে আছে
এখনো মেঘ যারে খায় নাই
তার কসম কইরা বলছি,
একটা সময় পর কাপড় খুলে সব্বাই
পুরা ভাদ্র মাসের কুত্তা হইয়া যায় ।
তুমি হাসাইলা প্রিয়
শ্লীল শব্দটার জাত মারলা আর কি!
জানাইয়া রাখি,
বেলা শেষে তুমি মোর
একমাত্র সহচর।
ইদানীং ভাবি
তোমার পড়নে
সোজা কথায় বিকিনি
টু পিস কাপড়
আমার বক্সার
আগুন লাগা দুপুর
গাংচিল,
নোনা জল সমুদ্দুর
জ্বলে পুড়ে ছারখার।
১০ আগস্ট ২১ ( মংগলবার )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

