somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম ধীরে ধীরে ঘন হয় !

১০ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

তানজিম বাথরুম গায়ক হিসেবে খ্যাতি লাভ করেছে। ইহা বলতে বা স্বীকার করতে ওর একটু ও লজ্জা করে না।

কালকে কি হলো যথারীতি স্নান কর্ম সারছে আর গলা ছেড়ে জোরে জোরে গাইছে অঞ্জন দত্তের
" পারব না হতে আমি রোমিও।তাই দুপুর বেলায় ঘুমিও।আসতে হবে না বারান্দায়। রঞ্জনা, আমি আর আসব না । " 

স্নান ঘর থেকে বের হয়ে খেয়াল করল ওদের দীর্ঘদিন এর কাজের খালা হাসছে। তানজিম উনাকে জিজ্ঞেস করল,
" কি ভালো? "
উনি উত্তর না দিয়ে হাসছেন। বারান্দায় যেতেই মায়ের গলা
"এই যে এদিকে আসেন । "

তানজিম ভেজা কাপড় রোদে মেলে দিয়ে মায়ের কাছে গেল। মায়ের কথা ছিল এমন
" কি প্রেম-ট্রেম হচ্ছে নাকি? " আর এই রঞ্জনা কে?
তানজিমের উত্তর
" মা, অঞ্জন দত্ত সাহেব বলতে পারবেন রঞ্জনা কে বা কি হন। আর প্রেম-ট্রেম ওসব আমার এখন আর হচ্ছে না। তাছাড়া লকডাউন চলছে না! "

মায়ের হাসি। হাসি থামিয়ে আবার প্রশ্ন
"এক সময় তো এ মেয়ে সে মেয়ের চিঠি পকেটে পাওয়া যেতো!
এখন কি ফোন, ম্যাসেঞ্জারে চলছে?  তানজিম, আহা! কি যন্ত্রণা! না, ওসব কিচ্ছু না। টেনশন নিও না সে সময় গত।

এখন যদি কেউ আমার হাত পা ধইরা বলে " বাবু, আই লাভ ইউ "

তানজিম বলে আমার সোজা উত্তর এই

" বাবু, অন্য জায়গা দেখেন এখানে কবিতার চাষ হয় তারপর সেখানে চায়না গ্রেট ওয়াল দেয়া। রাস্তা মাপুন বা রাস্তা মেরামত চলছে ঝুলে থাকুন সময় হলে খুঁজে নিব। "

তারপর মায়ের চিরচেনা সেই হাসি তানজিমের ও। কি এক স্বর্গীয় দৃশ্য। উফফ!

মাঝেমধ্যে তানজিম চিন্তা করে মরার পর ঐ বেহেশত, হুর তার চাই না। ওর মা আর পরিবার পেলেই হলো ওখানে খেটেখুটে চলতে পারলেই হলো অত আরাম ও চায় না।বিনে পয়সায় খেতেও চায় না।পরক্ষণেই হাসে কি উদ্ভট চিন্তা সব! 

মা এবার বলতে শুরু করল আচ্ছা, কান্তার সাথে কথা হয়? তানজিম দুম করে বলে দেয় আরে দূর! ও ওর রাস্তা খুঁজে নিছে আমি আমার টা। দুজন দুজনার জগতে বিন্দাস!

ইস!মেয়েটা কি মাইর না খাইছিল! যখন তোর প্যান্টের পকেটে ওর দেয়া চিঠি নিয়া ওর মা, বাবারে কত কি বলছিলাম তখন।
হাত কেটে রক্ত দিয়া তোরে আই লাভ ইউ লিখছিল! তানজিম হাসে।

তানজিম বলে বসল, তোমরা কি আমারে ছেড়ে দিছ।মনে আছে এখনো আব্বা আমাকে স্কেল দিয়া পিটাইল আর তুমি দিছিলা কষে চড়!

মায়ের গলা ভারী হতে শুরু করল তানজিমের আব্বার কথা মনে পড়ে গেল। দুচোখ কেমন চিকচিক করছে।
অবস্থা সামলাতে তানজিম বলতে লাগলো জোরছে খিদে লাগছে চলো তো। মায়ের গলা জড়িয়ে মনে মনে বলতে লাগল 
ভুল জীবনানন্দ সাহেব। কিছু প্রেম এতটাই  ঘন হয় যে মুছে ফেলা অসম্ভব!
যদিও আপনি বলেছেন " প্রেম ধীরে ধীরে মুছে যায়! "
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×