somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিকা ব্যালট পেপার নয় !

১১ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

আমি আমার জীবনের প্রথম ভোট টি দিতে পারে নি। অথচ আগের দিন রাতে ঠিক মতো ঘুম হচ্ছিল না জীবনের প্রথম ভোট!

কি হয়েছিল বলছি, খুব সকালে উঠে রেডি হলাম। বাসার অন্যান্য বড়রা যেমন, মা-বাবা, আমার নানু, নানা, বোন সবাই মিলে রেডি হচ্ছি। যেন ঈদের দিন।সবার মুখে হাসি।

যাই হোক যথারীতি কেন্দ্রে গেলাম। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পর ভোট দিতে নির্দিষ্ট কক্ষে প্রবেশ করলাম। তারা নাম ঠিকানা চেক করে ব্যালট পেপার হাতে দিল।

আমি চাপা উত্তেজনা নিয়ে পর্দা টেনে যথারীতি সিল দিয়ে যেই ভোটটি বাক্সের ভেতরে ফেলতে যাব অমনি শিকারী কুকুর এর মতন একজন আসল। তাকে চিনি এলাকার পাতি নেতা।
এসেই জিজ্ঞেস করল কিসে বা কোন মার্কায় ভোট দিচ্ছি?আমি ত্যাড়ামি করলাম বলে বসলাম,কেন আপনাকে বলব? সে কোন কথা না শুনে আমার ভোটটি ছিনিয়ে নিয়ে গেল। আমি পুরা টাসকি!

পরে ব্যালট পেপার খুলে দেখে তাদের বিপক্ষে ভোট দিছি। সাথে সাথে ব্যালট পেপারটি ছিঁড়ে কুটিকুটি করে শাসিয়ে বলল, অনেক হয়েছে ভোট দেওয়া।যাও সোজা বাড়ি চলে যাও। কোন কথা বললে খারাপ কিছু হতে পারে। আমার কান্না চলে আসার উপক্রম।

বাইরে এসে যখন মা-বাবা কে বললাম। তারা বলল চল আমরা কেউ ভোট দিব না। দেখছ না কেন্দ্র ওদের দখলে! আমার নানা, নানু ব্যথিত মনে বলতে লাগল আমার নাতির জীবনের প্রথম ভোট !
অথচ দূরেই মিডিয়া সাংবাদিক দাঁড়িয়ে আছে। আডডা দিচ্ছে চা খাচ্ছে সে সকল নেতা, পাতি নেতাদের সাথে। আজব!

রাতে খবরে শুনি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এছাড়া সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে পেরেছেন! এর পরে আর ভোট দিতে যাইনি কখনো।

এখন তো আরও সুবিধা হয়েছে কেন্দ্রে না গেলেও আপনার, আমার ভোট দেয়া হয়ে যায়।

এজন্য সরকার কে ধন্যবাদ এমন ঠাডা পড়া রোদে দাঁড়িয়ে কে ভোট দিতে যায়? অথবা বৃষ্টি জলে ভিজে বা শীতের কুয়াসা ভাংগা সকালে? এই ভালো চিল কর বাসায় থাকো। ধন্যবাদ আবারও তাদের।

এ তো গেল ভোটের অভিজ্ঞতা। এখন এই যে গণহারে টিকা দেয়া চলছে কয়জন পাচ্ছে? সেই কোন না কোন নেতা, পাতি নেতা তাদের আত্মীয় স্বজন পাচ্ছে আগে তারপর কিছু অবশিষ্ট থাকলে গরীব এর মিলে!

টিকা দেখে তবু কিছু মিলছে ভোট হলে আর মুখ খারাপ করলাম না। কারণ টিকা তো আর ইচ্ছেমতো শরীরে নেয়া যায় না বা শরীর তো ব্যালট পেপার না!

বিডি নিউজ টুয়েন্টি ফোর এর খবর অনুযায়ী দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীর চর ও শহিদনগরসহ বিভিন্ন এলাকায় রাতভর লাইনে দাঁড়িয়ে টিকা মিলেনি! অথচ কয়দিন আগে একজন তিনবার টিকা নিয়ে ফেলেছেন। ভাবা যায়!

দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ডের টিকাকেন্দ্রে সুপারভাইজারের দায়িত্ব পালনরত মো. আমিনুর রহমান জানান, 'মানুষের চাপ সামলানো কষ্ট। কিছু বললে অনেকে মারমুখী হয়ে ওঠেন।'

ঠিক হোন নইলে মাইর খাইবেন দিন আইতাছে....

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২১ রাত ৮:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×