আমাদের দিনকাল !
১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
আমাদের শালা!
একটা ভালো দিন দরকার
অন্তত
একখান ভালো দিন
মন্দ যত
হোক ছারখার।
আড্ডার টপিকস
পাল্টানো দরকার
সেই পরীমনি, পিয়াসা, মৌ
যেন অন্য খবর
দুনিয়ায় নাই আর।
আমাদের শালা!
ভালো নেতা দরকার
সেই পুরানো জং মাল
ঘুরেফিরে বারবার!
আমাদের একটা অর্থনীতির
সচল চাকা দরকার
চাকা ঘুরবে
গরীবের সিনা ফুলবে
ফুলে ফলে ফসলে কাটবে খরা।
আমাদের শালা!
আদর, চুমু, সহবাস
হওয়া উচিত
একদম টেনশন ছাড়া।
আমাদের বহু কিছু শেখা এবং
জানা দরকার
অল্প-বিস্তর লাজ শরম ও চাই
বেহায়ার মত কতদিন
দুয়ারে দুয়ারে হাত পাতা।
মনে হয় পারলামেন্ট ছেড়ে
এক বৃক্ষের নীচে আসা দরকার
যদি কোন পাকা ফল পড়ে
যদি সব নিউটন হয়ে উঠে!
আমাদের মানুষ হওয়া
ভীষণ ভীষণ দরকার
নিঃশ্বাস তো
খুনি, ডাকু, ধর্ষক,
পলিটিশিয়ান ও
আজকাল আয়েস করে
লয় ছাড়ে !
১২ আগস্ট ২১। ( বৃহস্পতিবার )
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন