somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাব্বার গন সুযোগ খুঁজছে !

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি গুগল ।

জানি আজ সমস্ত নিউজফিড ভরে যাবে মুজিব বন্দনায়।তেলবাজি চলবে সমানে ইহা কিন্তু সত্যি ! আফসোস ঐ তেলে ডিম, পরোটা ভাজা যাবেনা ! সে যাই হোক।

আসলে বাংলাদেশ আর এর রাজনীতি আজব একটা শেকলে বাঁধা বা বলব আজব সিস্টেম মেইনটেইন করে।

এক সময় টিভিতে দেখতাম এই দিন শেখ হাসিনা কাঁদছে আর খালেদার জন্মদিন! তিনি হাসছেন! অথচ এই খালেদাকে ঘরে তুলে নিতে চাননি রাইফেল জিয়া।শেখ মুজিব সেই সংসার টিকিয়ে দেন রাইফেল জিয়াকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করেন।

৭৫ এ যা ঘটেছে তা সবাই কম বেশী জানি। রাইফেল জিয়া এতে সরাসরি জড়িয়ে পড়েন নি কিন্তু ব্যাপারটা জানতেন।তিনি মেজর ডালিম কে গাড়িতে করে ড্রপ করে দেন। বাসায় গোপন বৈঠক করেন। 
পরবর্তীতে সকল খুনি কে মাফ করে রাষ্ট্রদূত করে দেন। সাবাস!এই কি একজন মুক্তিযোদ্ধার পরিচয়?

কুখ্যাত রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী ও গোলাম আযম কে দেশে ফেরত এনে সেই কুখ্যাত বাণী টি বলেন

" আমি রাজনীতি কে রাজনীতিবিদ দের জন্য কঠিন করে দিয়ে গেলাম! " 

পরবর্তীতে যে আর্মির জোরে এত কিছু হলো সে আর্মির বুলেটের চুম্বনে শেষ হয়। এ পর্যন্ত মোটামুটি সবাই জানি।

১৯৭৬ এ ভৈরভ এর কিছু মুজিব প্রেমী দোয়া মাহফিল সহ প্রতিবাদ করেছিলেন যার দরুন সে সময় এরা সকলে জেল খেটেছেন।অনেক মাইর খেয়েছেন। এরা কিন্তু আজও স্বীকৃতি পাননি। অথচ বহু বড় বড় আওয়ামীলীগের নেতা তখন ভেগেছেন।

এই হয় ক্ষমতা বদল হলে যা হয় আর কি।যে নেতারা পালিয়েছিলেন তারা কি আবার আওয়ামীলীগে ভীড় জমাননি?

অবশ্যই এসেছেন। আসলে এদের ধান্ধা ছিল সোজা কথায় মাল কামানো। আল্লাহ না করুক এখন যদি শেখ হাসিনা মারা যান দেখবেন দেশে কি শুরু হয়ে যায় কারণ কি জানেন দেশের সবাই এখন আওয়ামীলীগ ! কে মিত্র আর কে শত্রু বুজা মুশকিল।

এদিকে আওয়ামী লীগের বিশেষ নজর দেয়া উচিত আর হাইব্রিড এর সংখ্যা কমিয়ে ফেলা উচিত নইলে আম ছালা সব যাবে নিশ্চিত।

আমি শুধু সামান্য কিছু জিনিস বয়ান করে যাচ্ছি আর কি। এই যে এইচ টি ঈমাম এই ঈমাম সাহেব ৭৫ এর পর বেঈমান খন্দকার মোশতাক এর মন্ত্রী পরিষদের শপথ বাক্য পড়িয়েছেন। এখন বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা !

ছবি নেট ।



তারপর ইনু মিয়ার ভুমিকা বা জাসদ আর আওয়ামীলীগের ভুমিকা সে সময় বহু তিক্ত ছিল।এখন ইনু মন্ত্রী! তাজউদ্দিন সাহেব তো তেলবাজদের কারণে বংগবন্ধুর কাছেই ঘেঁষতে পারেন নি।

মানিক মিয়ার ইত্তেফাক বড় করে সে শপথ বাক্যের কথা প্রচার করেছেন অথচ এমন একটি হত্যাকাণ্ডের ব্যাপারে বলতে গেলে নীরব ভুমিকা পালন করেছেন। আসলে বন্দুকের নলের কাছে সব হালায় যন্ত্র ছাড়া পুরুষ ! 

এগুলো বলে লাভ নেই কারণ রাজনীতি এখন পেট চালানো আর মাল কামানের জায়গা। দেশপ্রেম? হাসাইলেন মশাই !

যাক শেষমেশ একটা তথ্য দিয়ে শেষ করছি আমাদের ওবায়দুল কাদের সাহেব একদিনে ফেসবুকে ১২,০০০ ছবি আপলোড করে বিশ্বে এক নজির স্থাপন করেছেন! আহ! কত সুখ!
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:০০
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

×