
রাস্তা দিয়ে হাঁটছিলাম আর গাইছিলাম সুমনের অমরত্বের প্রতাশা নাই। নাই কোন দাবি দাওয়া। হঠাৎ এই ঘন সবুজ এর মাঝে থোকা থোকা কমলা রঙের ফল। নজর কাইড়া নিল। গানটার কথা বদলিয়ে দিল। অমরত্ব যদি পেতাম !

এইবার আরও কাছে গেলাম। আবারও ক্লিক ! আহ!

এর পর এই একা দাঁড়িয়ে থাকা ওর সাথে নিঃসংগতা বিনিময়।

কয়েক কদম পর সে। আহ! একলা কেনরে তুই এমন ঘন সবুজে !

এমন হাসি ভুলিয়ে দেয় যাতনা ফাঁসি ! এ অহংকার শুধু একেই মানায় !

নাম জানি না ধাম জানি না কি যে মুসিবত ! তবু সে দৃষ্টি কাড়ে বাতাসে নড়ে সুখের আলামত !

ওরে একটু দাঁড়া হইছ না এত জলদি ন্যাড়া !

এর নাম জানি না তবে কাশফুল এর মতন। অত লম্বা না খাটো । নাম চাহিয়া লজ্জা দিবেন না। এভাবেই কাটছে দিন ধুলো জমা সংগ্রামে রঙিন !
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


