আমাদের পূর্বপুরুষগন বন জংগলের ঝোপঝাড় অথবা গুহা নিবাসী ছিল। তাঁদের মাঝেমধ্যে স্মরণ করতে হারিয়ে যাই তেমনি কোন একদিন হারিয়ে গিয়েছিলাম আর এ শতাব্দীর উন্নত প্রযুক্তি নিয়ে একটু মনে করার চেষ্টা করালাম আর কি !

হাঁটতে হাঁটতে ক্লান্ত বসত করে ভেতর এবং বাহিরে আবার ছুটি আর ভাবি ইশ! জীবন অনেক রোমাঞ্চকর আর ক্ষনে ক্ষনে রঙ বদলায়। যেমন টা এই পাতা !

আমি হাঁটি কথা কই পাগলের মতন নিজের সনে। এই যে পরীমনি এখন আউট হয়ে যাচ্ছে সেখানে তালেবান এসে গেছে এ চলবে কতদিন? তারপর আবার অন্যকিছু এ বুঝি জীবনের অংশ !

যাক ওসব। আমার এই জংগলেই মংগল যদিও কোন শরাব সাকি নাই। তবুও বাঁচার আনন্দ পাই।

শেকড় ধরে বেঁচে থাকার নিরন্তর প্রয়াস অটুট থাক। এ ভ্রমণ অব্যাহত থাক যতদিন দেহে রবে প্রাণ ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

