somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ সন্ধ্যেটা !

১৮ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

আজ সন্ধ্যেটা কেমন কুচকুচে কালো
মনে হচ্ছে
ফনা তোলা নাগিন
খুব কাছে গেলেই ফুঁস!
দংশনের ডরে কখনো আমি
পিছে আসিনি
সম্মুখ বরাবর চলেছি 
মৃত্যু তো এক বাতিল বুড়ো
ডাংগায় চিত হওয়া মাছ 
যার একটাই কাজ
যার আসমানে 
আঁধার বারো মাস।

সন্ধ্যেটা হঠাৎ করে হাজির
কালো মার্বেল পাথরে ছটফট বন্দী প্রাণ
দোকানে দোকানে বহুদিন পর
আগর বাতির ঘ্রাণ
চলছে সুরা আর-রাহমান।

আস্তে আস্তে ক্রমশ ভীড় বাড়ছে
আমি ইদানীং ভীড় এড়িয়ে চলি
সদা নত মস্তকে থাকি
মধ্যবিত্তের গোটা জীবনে
এই এক সাজা।

শব্দগুলি  ভাংগা রাস্তার উপর
রিক্সা, টেম্পু, বাস, ট্রাকের মতন চলে
অন্য একটা মাত্রা তোলে
যেন ক্ষুধার্ত আধমরা চিতা।

আজ সন্ধ্যেটা নিজের হলো না
অন্যদের সাথে মিশে গেল
যেমন টা মিশে গোস্তে মশলা
রেস্তোরাঁ গুলি গ্রাহক পেয়ে যাচ্ছে
চারপাশ ঠাসা হরেক রকমের মুখ
চেনা কেউ না।

অথচ
সন্ধ্যেটা হতে পারতো
তোমার আমার দুজনের
হওয়া উচিত ছিল
কিছুটা রঙিন রোমাঞ্চকর।

সখি তুমি আত্মার খুশবু
আমি মাতাল কবি
হতে পারতো শের শায়েরী
এলোমেলো অবেলায় ঝড়।

কিন্তু
হায়! প্রিয়া
কি জালিম
কি কাতিল এ সময়
চারপাশে বিশ্রী সব মল্লযুদ্ধ
তবুও 
তবু্ও
তোমার অপেক্ষায় দুলছে
ভেতর বন্দরে জাহাজের মাস্তুল
নিশপিশ করছে
আফসোসে প্রাপ্তবয়স্ক
সবকটি আংগুল।

১৭ আগস্ট ২১। ( বুধবার )











সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২১ ভোর ৫:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

×