somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুতা কাটা ঘুড়ি

২০ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোন নেতাকে বিশ্বাস করেন? ভনিতা ছাড়া বলে দিচ্ছি না। না মানে না। এদের কে বিশ্বাস করে করে বারবার ঠকেছি। বিরোধী দল বলেন আর সরকারি দল সব একই!

এখন কিছু প্রশ্ন করছি উত্তর জানা থাকলে জানাবেন প্লিজ। আচ্ছা বলেন তো এ পর্যন্ত শুনছেন বা দেখেছেন নেতাদের ছেলে মেয়ে গরু খোঁজার মতন চাকরি খুঁজছে?
রাত জেগে জেগে পড়াশোনা করে চোখের নীচে কালি ফেলেছে? গাল, চোয়াল গর্ত হয়ে গেছে চিন্তায়? কাঁচা চুল পাকা হয়ে গেছে? চাকরি পায়নি বেকার বলে গার্লফ্রেন্ড চলে গেছে ব্রেকআপ? 
দেখছেন এমন কাউরে? যদি খবর পান এরকম কেউ আছেন তাহলে জলদি যাদুঘর কর্তৃপক্ষ কে খবর দিন কারণ এই মাল যাদুঘরে থাকার মতন!
যারা রাজনীতি করেন তারা সকলে একটা কথায় মাথায় রাখে আগে নিজের পেট, পরিবার পরে দেশ সেবা !

উদাহরণ দিচ্ছি ধরেন একটা রাস্তা বা ব্রীজের অথবা অন্য যে কোন কাজের জন্য বৈদেশিক সাহায্য আসল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দেয়া হলো ধরেন প্রায় ১০০০ কোটি টাকা। কি ভাবছেন? এই টাকা পুরা কাজে লাগবে? ভাইয়া, আপু আপনি কি মাতৃ গহব্বরে? না, বাংলাদেশে?

কি হবে জানেন? এই অর্থ নেতা, চামচা, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর খেয়ে ফেলবে। মানে নেতা নিয়ে নিবে ৫০০ কোটি বাদ বাকী যা আছে তা বাকীদের।
এরপরে ও কাজ হয়ে যাবে তবে রডের বদলে বাঁশ, ইটের নাম্বার নাই, সিমেন্ট সামান্য বেশির ভাগ বালু, মাটি মিশানো। কেন দেখেন না উদ্ভোধন এর দুই একদিন পর দুম কইরা ভাইংগা পড়ছে উন্নয়ন !

এখন দেখছেন আপনে, আমি সৎ পথে চাকরি করে কয়বার জন্মালে এমন ৫০০ কোটি টাকা এক করতে পারব?

আর নেতা হলে এক প্রজেক্টে ৫০০ কোটি হলে পাঁচ বছর ক্ষমতায় থাকলে কম কইরা পাঁচ টা প্রজেক্ট করলে ২৫০০ কোটি টাকার মালিক ! ভাবছেন কিছু?

এইতো সুইস ব্যাংকের হিসেব মতে বাংলাদেশীরা তিন নাম্বার র‍্যাংকে আছে খোঁজ নিলে বা এ তালিকা প্রকাশ পেলে দেখবেন কত তিমি, হাংগর, রুই,বোয়াল আছে।এখন খালি নীতির বুলি আওড়াচ্ছেন!

এই জন্য এত কামড়াকামড়ি মারামারি ক্ষমতায় যাওয়া নিয়া তারপর ক্ষমতা তো বাড়তি আছে।চাইলেই খুন,গুম কোন মামলা হামলা নাই।

এই জন্য নেতাগন খালি আপনারে, আমারে গোলাম হতে বলে চাকরি করতে বলে এই উদ্যোক্তা সেই উদ্যোক্তা হতে বলে নেতা হতে বলে না। তবে নিরাশ করে না খুব মেহনতী গোলাম হলে ছোটখাটো নেতা বানাইয়া আপনার কান্দে বন্দুক রাইখা আরেক জনরে মারবে।ধরা খাইলে আপনে খাবেন তার কিছু আসে যায়!

এখন বলতে পারেন তাহলে কোন সৎ নেতা নাই সব দুর্নীতিবাজ! জ্বী হ্যাঁ তাই কারণ বলছি, আপনি যখন আপনার দলে চোর ডাকাত পালবেন, দুর্নীতিবাজ পালবেন লাই দিবেন এর মানে আপনিও ঐ একই গোয়ালের গরু! অন্যায় যে করে আর সহে ঐ সুত্র মতে তাই হচ্ছেন ।

তাই ভাবছি, চলেন সকলে নেতা হই। কি ভাবছেন? আখেরাত? ঐ মিয়া আপনে বিবর্তন বিশ্বাস করলে তো ঝামেলা নাই কিচ্ছু নাই!

আর ধর্মে বিশ্বাস করলে আছে। সে আপনার ব্যাপার। নাকি ডরাইলেন? কেন গাববার সাহেব এর কথা মনে নাই,
" জো ডর গায়া সামজো মর গায়া! "

অবশ্য আমাদের সে কপাল নাই আমাদের অনেকের বংশ পদবী শেখ বা জিয়া নয়! অতএব আমরা হইলাম সুতা কাটা ঘুড়ি ঘেচাং !
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

×