আসলে এখনকার দুনিয়া আর কয়েক বছর আগের দুনিয়া বিশাল ব্যবধান এসে গেছে। চাইলেও সেই সুস্থ জীবন ফিরে আনা সম্ভব না মনে হচ্ছে এ মহামারীতে। তবুও জোরপূর্বক আমি টেনে নিয়ে আসার চেষ্টা করি। তেমনই কিছু কর্ম শেয়ার করছি আর কি!
" আঁধারে তুমি রক্তলাল খুব! "

অনেকের মুখ এত মলিন হয়ে আছে সেদিকে তাকাতে কষ্ট হয় সোজা কথা বললে জিন্দালাশ ! অনেকটা এ গাছটির মতন ন্যাংটো হয়ে গেছে। ছিঃ! কি বিশ্রী এ জীবন যাপন !

এসব ভাবনা হরহামেশা ঘুরতে থাকে যে আমাদের কবে আসবে কাংখিত মুক্তি ! নাকি চিরতরে রোধ করে দেয়া হয়েছে সে পথ ? এসব ভাবনা ভুলে থাকতে চাই অনেক টা এর মতন।
" এক টুকরো আশা ! "

এ কঠিন সময়কে আরও কঠিন করে দিচ্ছে আমাদের সমাজে বসবাস করতে থাকা কিছু মানুষ ! যাদের ছায়া ভাবি, মাথা ভাবি কিন্তু আসলে এরা নিজের চিন্তায় মশগুল ! এসব ভাবনা নিমিষেই গলতে থাকে এ ঝোপঝাড় জংগলে।
" দূর হতে কাছে এসে যাও। গগনে লটকে থাক চাঁদ! "

এসব চিন্তা ফুরাবার নয় যদিও জীবন ফুরিয়ে যায় ! হায়! এ জীবন তুমি আফসোস ছাড়া কিছু নও । ভালো থাকবেন সকলে।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


