প্রস্তুত তো....!
২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
হ্যাঁ!
আমি উলটো পথে চলা মানব
অথবা দানব
আমি দেখেছি,
কেউ একজন গোটা জীবন
এক দুই কাপড়ে কাটিয়ে
গতরটাকে খাটিয়ে খাটিয়ে
কি দারুন নিখুঁত
হাসি মুখে বেঁচে থাকার ছিল তার কৌশল!
কিছু পাবার আশায় সে কখনো
পথে হাঁটেনি
ভেতর জ্বলে যাচ্ছে
পুড়ে পুড়ে ছাই হচ্ছে
সেই কষ্ট লুকিয়ে
আড্ডা দিতে তাকে দিব্যি দেখেছি
দেখেছি বাড়ি ফিরে
খোকার মাথায় হাত বুলিয়ে বলতে
" দেখিছ! দিন ঘুরবে! "
তুই বড় হ
অনেক বড়
আসমানটার চেয়ে বড়
সব ধরে রাখবি
কেউ ছুটতে চাইলে
আরও আঁকড়ে রাখবি
আরও কাছে টেনে নিবি
শুধু তুই বড় হ!
হ্যাঁ !
আমি অতটা বিশুদ্ধতা পাইনি
যা অন্যদের খুব সহজে জুটে
আমি দেখেছি
রাতের পর রাত
একাকী একটা নারী দাঁড়িয়ে বড় রাস্তার ধারে
যার জন্য পার্কের বেঞ্চ
অথবা
সস্তা কোন হোটেলের বেড
ভোর হতে লাল চোখে
ছিটকনি আঁটে
মসজিদ, মন্দিরে প্রভুর ডাকাডাকি
না,
সে ডাকে
সাড়া দেয় না সে।
তার নরম হাত
খোকার মুখ হাতরে চলে
যেন প্রবাহিত শান্ত নদী
বিস্ময়কর তার চাহনি
বিস্ময়কর সে চোখ
যার ভেতর
এত সাইক্লোন
এত কড়া রোদ
জ্বলতে থাকে সংবিধান,
খাক হয়ে যায় দেশ!
হ্যাঁ !
আমি আজ উলট পালট করতে নেমেছি
ক্যাচাল বাজাতে এসেছি
সরে দাঁড়ান
জয় বাংলা!
আপনাদের মুখে পেচ্ছাব করতে এসেছি!
২৮ আগস্ট ২১ ( শনিবার )
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে...
...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো...
...বাকিটুকু পড়ুনপাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়...
...বাকিটুকু পড়ুন