somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহ ! মার্কিন !

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

যখন ইহা লিখছি তখন অলরেডি মধ্যরাত ছুঁই ছুঁই। এক দোস্তের সাথে আড্ডা হচ্ছিল ফোনে। সে ইয়ার্কি করে জিজ্ঞেস করল "আইচ্ছা! তোর ক্রাশ ক্যাডা? "

আমারও ঠোঁটের উপর জবাব " কামালা হ্যারিস ! " সে বলল, কি? এই কালা বেডি? তাও এই বয়সের?
আমি কইলাম, আরে ব্যাটা জাতের মাইয়া কালাও ভালা! নামে কামে যদি হয় কামালা! হা হা হা। হাসি তামাশা নানান খেজুরে আলাপ সেরে ফোন রাখলাম।

নানান জায়গায় মোবাইলে ঢুকছি মানে অবাধ বিচরণ আহ! কি স্বাধীনতা !তো নিউজে দেখলাম, আফগান থেকে মানুষ নয় শুধু গরু, ছাগল, ভেড়া, নিয়ে যাওয়া হচ্ছে মার্কিন মুল্লুকে।

জোড়ায় জোড়ায় নিছে কি না অত গভীর খবর জানি না। মনে হয় নুহের প্লাবন হবে আফগানে ! পানির বদলে রক্তে ! যার ট্রেলার ইতিমধ্যে আই এস দেখাই দিছে পিকচার আভি বাকী !

পরক্ষণেই ভাবলাম, এ দেশের কত মানুষ হয়তো ভাবছে, আফগানের গরু, ছাগল হতে পারলে জীবন অন্তত ধন্য হয়ে যেতো !
আমরিকা যাওয়া বইলা কথা ! নাম হুনলেই শরীর গরম। কড়কড়া ডলার ! মায়ামি বীচ, লাস ভেগাস জুয়ার আসর, ন্যাংটো আউরাত! মদ, বিয়ার আরও কত কি ! আমার অবশ্য অত গরম লাগে না। তয় একবার ঘুরতে যাওয়ার ইচ্ছে বহু দোস্ত থাকে মার্কিন মুল্লুকে।

এক দোস্ত তার পুরা পরিবার সহ থাকে নিউইয়র্কে। তার বোন আগেই ছিল সেই আপুর বদৌলে যাওয়া প্রায় চৌদ্দ বছর পর এই ভিসা পেল গোটা পরিবার সহ।
সেই দোস্তটি আমেরিকা যাবার আগে দেশে থাকতে দাড়ি টুপি লাগাইয়া ঘুরত যেই আমরিকার ভিসা পাইল অমনি সব চাইছা চুইছা ক্লিন সেভ মানব ! কি বিবর্তন ! আমরিকা বইলা কথা !

আমরিকা ভালোই রাজনীতি করে এই যেমন বংগবন্ধুর খুনিরে আশ্রয় দিয়া থুইছে আবার বংগবন্ধুর নাতি স্বপরিবারে সেখানে আছে।
আবার ১৫ ই আগস্টে নিউইয়র্কের টাইম স্কয়ারের বিখ্যাত বিলবোর্ডে ২৪ ঘন্টার ভেতর ৩ ঘন্টা বংগবন্ধুর স্মরণে বংগবন্ধুর সংগ্রামী জীবনের এবং তাঁর জীবনের নানান অংশের প্রচার করে। কি মহান!

অবাক হচ্ছি এ খবরটি ব্লগে কেউ লিখেন নি। অথচ মার্কিন মুল্লুকে কত ব্লগার থাকেন। হয়তো তাদের কাছে অত গুরুত্বপূর্ণ কিছু ছিল না এ প্রচার!
কিন্তু আবার ভাবি তা কেমনে হয় একজন সক্রিয় ব্লগার আছেন। যিনি মুক্তিযোদ্ধা! তিনিও বিষয়টি আমলে নিলেন না তাজ্জব! 

অবশ্য এ ও ভাবি আবার, হিরো আলম যেমন নামের আগে হিরো লাগাইয়া হিরো হইতে চাচ্ছে হয়তো উনি অমন মুক্তিযোদ্ধা? কে জানে?

রাত বাড়ছে গাড়ী, রিক্সা ক্রমশ কমে আসছে। আমারও ঘুম চলে আসছে এইতো পড়শীর বারান্দা, দুয়ার ঘুরে একটা মোচড় নিয়া সিধা আমার রুমে। আহ! ঘুম, " আই লাভ ইউ ! "



সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৭
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×