ইশ ! প্রেম এসে গেছে.....
৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
প্রেম এসে গেছে
হুররে থ্রি চিয়ার্স !
ইশ! প্রেম
তুমি
বনী ইসরায়েলের সেই আশ্চর্য বালক
হাতে যার খোদার কুদরত!
প্রেম এসে গেছে
সারাদিন ভরা পেট
শান্তি আর শান্তি
কোন যুদ্ধ রক্তারক্তি নাই
তাড়াহুড়ো
যত আছে ভীড় ঝঞ্জাল
এশট্রেতে ছুঁড়ে ফেলা
যেন এক মুঠো ছাই।
প্রেম এসে গেছে
ঠোঁটে আগুন
বারোমাস ফাগুন
মনে সুখ
অচিন কোন গান গুন গুন
যেন যাত্রী বোঝাই
আন্তঃনগর রেল
থামা থামি নাই।
উফফ! প্রেম
তুমি
খুব নিখুঁত বাগদাদ স্নাইপার
এফোড় ওফোড় সব
তবু তোমাকে চাওয়া
ক্ষণে ক্ষণে মরে যাওয়া।
প্রেম এসে গেছে
এ এক আলাদা ঘুম
নব ঘোর স্বপন
সদা পরিপাটি মুখ
হাসিতে ভাংগে দর্পন।
হায় খোদা!
এ কোথায় ছুটছি
জড়ো হচ্ছে শ্রাবণের মেঘ
ঝিনুক খুলেছে মুক্তা
পিছনে শত কোটি গ্যালাক্সি !
উহ! প্রেম
তুমি এসে গেছ
জানো
বুক পকেটে
আকাশ ভরা সুর্য তারা বন্দী।
আহ! প্রেম
তুমি
ডোরা কাটা বাঘ
উলটো স্রোতে বেশ চলাচল
নবাবী ধরণ
বিচরণ সর্বত্র।
হুম! প্রেম
তুমি
পিকাসোর পেইন্টিং
উরু অব্দি তোলা মেরিলিন মনরোর
বিখ্যাত সেই সাদা ফ্রক
বুক ধক ধক
জীবন চকচক!
৩০ আগস্ট ২১ ( সোমবার )
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন