somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিম তিতা কথা !

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

" গত ৮ জুন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত জানান, মহামারী করোনাভাইরাসের কারণে সরকারঘোষিত ৬৬ দিনের লকডাউনে প্রায় পৌনে চার কোটি মানুষ কাজ হারিয়েছে। এ সময়ে পাঁচ কোটি ৯৫ লাখ মানুষের শ্রেণিকাঠামোর পরিবর্তন হয়েছে। নতুন করে দুই কোটি ৫৫ লাখ মানুষ হতদরিদ্র হয়েছে। তবে অতি ধনীর অবস্থা অপরিবর্তিত রয়েছে। "

এখন এই যে অতি ধনীর দল টিকে গেল আর আরেক দল ধুলোর সাথে মিশে যাচ্ছে দিন কে দিন। এই বুঝি রাজনীতি বা দেশের উন্নতি ?

অনেকে স্বপ্ন পুরণের আশায় নিজের বাপ দাদার ভিটেমাটি ছেড়ে এই যাদুর শহরে থাকে। অনেক কষ্টে চলে। এমন ও মানুষ আমি দেখেছি নয়টা পাঁচটার অফিস সেরে আবার দু তিন টা টিউশনি করছে। স্ত্রী ও কোন না কোন উপায়ে একটা রোজগারের চেষ্টা চালাচ্ছে। এই আশায় যে, ছেলে মেয়ে একটা ভালো স্কুলে পড়বে। উচ্চতর একটা ডিগ্রী নিবে। একটা মোটা মাইনের চাকরি করবে। এইতো! এসব স্বপ্ন এখন অনেকে দেখতে পায়না। চোখে আঁধার দেখে স্পষ্ট।

সরকারি চাকুরীজীবি দের জন্য যাও সরকার কিছু রেখেছে। করোনায় কেউ মারা গেলে কিছু মিলবে কিন্তু যারা বেসরকারি চাকুরীজীবি! তাদের হাল খারাপ হচ্ছে। বেতন কমে যাচ্ছে। বাসা ভাড়া দিতে মুশকিল হচ্ছে। অনেকের তো পেটের ভাত আর শরীরের কাপড় যোগাতে কষ্ট হচ্ছে।

অথচ এ শহরেই এমন ও দুই পায়ের প্রাণী আছে যাদের প্রতিদিনকার দুই তিন পেগ হুইস্কির পয়সায় একটা পরিবার চলতে পারবে। তাদের এক রাতের হোটেল রুমের ভাড়ায় একটা পরিবার চলতে পারে। এই যে যাদের কথা বললাম না এদের বেশীরভাগই রাজনীতির সাথে জড়িত অথবা রাজনীতিতে বিপুল পরিমাণের অর্থ ইনভেস্ট করছে।

দেশে বেকার বেড়েই চলছে। এতে করে লাভবান হচ্ছে রাজনীতিবিদ গন! এসব তথাকথিত রাজনীতিবিদ গন যদি বেকার দের  ১০ শতাংশ কে নিজেদের বর্গী বাহিনী হিসেবে ব্যবহার করে আর প্রশাসন হাতে থাকলে টাকাতো চ্যালাচ্যালাইয়া আসবে কোন অসুবিধা নাই।

এই নিজস্ব বর্গী বাহিনী চাঁদা তুলবে, এল, এস, ডি, ইয়াবা, গাঁজা, আইস, হেরোইন, ফেন্সিডিল আরও যত মাদকদ্রব্য আছে উহা বেঁচবে। পিছন থেকে এরা শেল্টার দিবে আর মাল কামাবে।

প্রয়োজন হলে বাঁচিয়ে রাখবে আর প্রয়োজন শেষ হলে ক্রস ফায়ার সন্ত্রাসী মারা হলো। ইহা বুঝতে পি এইচ ডি করা লাগে না। এইতো চলছে রাজনীতির নামে দেশ সেবার নামে।

৫০০ গ্রাম আইসের যা দাম তা শুনলে দিনের বেলায় চোখে তারা দেখবেন!

এ সমাজে এখন এসব ভেদাভেদ খুব স্পষ্ট হয়ে উঠছে। এক শ্রেণীর হাতে এত টাকা যা ভাবলেও ঘুম হারাম হয়ে যায় আবার আরেক শ্রেনী সংখ্যা মাত্র মানুষ নয়! তা দেখলেও ঘুম হারাম হয়ে যায়!

কেন এত ভেদাভেদ? কেন এত সম্পদের অসম বন্টন? কেন একজন মানুষ বাঁচার শেষ সম্বলটুকু হারিয়ে ন্যাংটো হয়ে যাচ্ছে? কেন? এসবের উত্তর কোনদিন মিলবে না এ আমি নিশ্চিত কিন্তু যারা এমন জঘন্য রাজনীতি করে গেলেন তাদের মুখে পেচ্ছাপ করি ! আমি খুব ভালো করে জানি ইহা লিখে সমাজের একটা বাল ও ফেলানো যাবে না বা পড়বে না। যদিও কয়দিন পর উত্তর এর বাতাস আসবে গাছের পাতা ঝরবে কিন্তু এসব সমস্যা ঝরবে না এক বিন্দু! তবু লিখছি কেন জানেন?
যাতে সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে হাসতে পারি। ভালো থাকবেন সকলে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:০২
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×