তুমি !
২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
তুমি,
জুলাই মাসের জমিন ফাটা রোদ্দুর
গরম চা জুড়ানো ফু
ছুঁলেই ফোসকা পড়ে
ভেতর বাহির থরথর কাঁপে
গোটা শরীর ঘামে।
তুমি তো
আর কাছে এলে না
আসি আসি বলে
ঝুলিয়েই চললে
ফল খাওয়া হলো না।
কবে আসবে তুমি?
ডুবতে বসেছে বেলা
তোমার সেই টাটকা হাসি
আলোকিত চোখ
উফফ ! কি দারুন তুমি
তোমাকে ভেবেই
চমৎকার যায় যায় রাত দিন !
উপায় নাই
অবেলায় তাই
এই গীত গাই
দেখলে তোমায় ভীষণ লোভ হয়
লোভে পাপ
পাপে মৃত্যু
আজকাল এই হচ্ছে ভয় !
আমিও নাছোড়বান্দা
যায় যাক প্রাণ
তোমার সনে থাক
জানো তো,
আগুন বাঁধা পেলে তীব্র হয় !
২৭ অক্টোবর ২১।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন