somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

আপনি চলে আসুন প্লিজ !

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি গুগল ।

বর্তমান সময়ে সবচেয়ে আলোচ্য বিষয় বেগম জিয়ার সুস্থতা এবং তারেকের দেশে আসা না আসা নিয়ে জল্পনা কল্পনা।

অনেক বিজ্ঞ পলিটিশিয়ানগন বলছেন, " যদি বেগম জিয়াকে বিদেশ যেতে দেয়া হয় তাহলে শেখ হাসিনার আরও জনপ্রিয়তা বাড়বে! "

আসলে কি তাই হবে? এ হলেতো বি এন পির হোগায় বাঁশ! কারণ আওয়ামীলীগ এতে করে আরও কয়েক ট্রাম ক্ষমতায় থাকবে। ততদিনে বি এন পি কি দল হিসেবে টিকে থাকতে পারবে?

আমি মনে করি উল্টো হলে ভালো হয়। অবশ্য আমার মনে করাতে কারো কিছু আসে যায় না তবু বলছি মানে তারেক দেশে এলো যদিও তাঁর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মনে রাখা দরকার জান্নাত ও মায়ের পায়ের তলে!

অবশ্য এ কাঁচা কাজ তারেক করবে কি না? কারণ দেশে আসলেই কট ! আল্লাহ না করুক আর এদিকে মাও যদি চলে যায় তাইলে আম ছালা দুইটাই গেলো!

কিন্তু কেন? মির্জা সাহেব দের কথামতো এসব বানোয়াট মিথ্যে মামলা ! তাহলে ডর কিসের? দেশে এসে মোকাবিলা করুক। একটা দলের অমন উপর সিঁড়ির লোকজন যখন বলে এসব মিথ্যে মামলা ! তারমানে তাঁদের কাছে সব তথ্য উপাত্ত যা লাগবে মিথ্যে মামলা প্রমাণ করার সব আছে নইলে কেন বলে? আর যদি এসব না থাকে তবে কেন এমন ডাহা মিথ্যে বলছেন উনারা? বেকুব পাইছেন মোদের?

এদিকে ডঃ আসিফ নজরুলের কথামতো তারেক তো দুগ্ধ পান কারী নবজাতক ! যার আমলনামায় শুধু " ওয়া " এই শব্দটুকু লিখে রাখছে ফেরেস্তা !

মায়ের জন্য জেল ফাঁস সব তুচ্ছ করে দেশে আসা উচিত! আচ্ছা, বি এন পির এত এত নেতা, উকিল, ব্যারিস্টার, ক্যাডার, পুলিশ, আর্মিতে তাদের লোক আছে তবু তারেকের ডর কিসের? আমি তো দেখি তারেক দেশে আসলে কড়া আন্দোলন হবে। হয়তো তাঁকে একটু কয়দিনের জন্য জেলে থাকতে হতে পারে এই যা ! এতে করে দলের কর্মীগন চাংগা হবে। তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যাবে।

সামনের ইলেকশনে বি এন পি একচেটিয়া পাশ ! তখন তারেক জেল থেকে বের হয়ে আসবে। দেশের মসনদে বসবে। কি সুন্দর জীবন ! কত সিম্পল হিসাব ! কেন যে জটিল করে উনি ভাবছেন?

তখন তাঁর দল এবং উনি যা বলবেন মানে ধরেন বলিল " ইহা দুধ! " আমরা ১৮/২০ কোটি জনতা এক সাথে বলিব " ইহা দুধ ! " আবার উনি বলিলেন, " ইহা জল " আবার আমরা ১৮/২০ কোটি জনতা এক সাথে বলিব " ইহা জল ! " কত সুন্দর!

তা না উনি লুকিয়ে আছেন ইংরাজ দেশে ! যাহ !  এসবে কি উনাকে মানায়? লুকাবে চোর ডাকাত ! আর উনি কি না ! না, এ যায় না। মেনে নেয়া যায় না যার ধমনিতে আপোষহীন নেত্রী এবং শহিদ জিয়ার রক্ত তিনি কেন লুকিয়ে থাকবেন তাও কিনা মায়ের জীবন মরনের কালে !

তাঁকে খুব দরকার বাংলাদেশের। রাজনীতি আমার বিষয় না তবুও মাঝেমধ্যে ঢুকে পড়ি আসলে দোষ আমার না হাজার হলেও বাঙালি ! আর বাঙালির রাজনীতির ব্যাপারে আলগা একটা চুলকানি আছে। এই চুলকানো থেকে আজকের দিনের পোস্ট !

উনাকে কে উদ্দেশ্য করে দুটি শের শায়েরী করছি। আমার খুব প্রিয়। তা যেনতেন মানুষের নয় খোদ মোঘল সম্রাট হুমায়ুনের।

" মুরদই লাখ বুড়া চাহে তো কেয়া হোতা হ্যায়, ওই হোতা হ্যায় যো মঞ্জুরে খোদা হোতা হ্যায় "!

যার অর্থ দাঁড়ায় অনেকটা এরকম,

" শত্রুরা যতই আমার ক্ষতি চাক না কেন কিছুই হবে না, তাই হবে খোদা আমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন ! "

দ্বিতীয়টি হচ্ছে

" হর মুসিবৎকো দিয়া এক তবসুমসে জবাব, ইসতারাহ গরদিসে দৌড়াকে রুলায়া হ্যায় ম্যায়নে ! "
যার অর্থ দাঁড়ায়,

 " দুর্দিন ভেবেছিল আমাকে কাঁদাবে, অথচ আমি হাসিমুখে দুর্দিনকে কাঁদিয়েছি ! "
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×